হায়দরাবাদের হারের সমালোচনায় ধারাভাষ্যকাররা

‘শরীর ভারতে কিন্তু মন পড়ে আছে মালদ্বীপে’

আপডেট : ০৩ মে ২০২৫, ০৬:১১ পিএম

আইপিএলে গতকাল গুজরাট টাইটানসের বিপক্ষে ৩৮ রানে হেরে টুর্নামেন্ট থেকে নিজেদের বিদায় প্রায় নিশ্চিত করেছে সানরাইজার্স হায়দরাবাদ। বর্তমানে ১০ ম্যাচে ৩ জয় নিয়ে পয়েন্ট তালিকায় ৯ নম্বরে আছে প্যাট কামিন্সের দল। বাকি ৪ ম্যাচে জয় পেলেও প্লে অফের দৌড়ে না থাকার সম্ভাবনাই বেশি।

হায়দরাবাদের এমন বাজে পারফরম্যান্সের কারণে গতকাল ফ্র্যাঞ্চাইজিটিকে এক হাত নিয়েছেন ধারাভাষ্যকাররা।

‘এসআরএইচ (সানরাইজার্স) শারীরিকভাবে আহমেদাবাদে (ভারতে) আছে কিন্তু ওদের মন এখনও মালদ্বীপেই পড়ে আছে’- গুজরাটের কাছে হারের পর কামিন্সদের নিয়ে এমন মন্তব্য করেছেন ভারতীয় ধারাভাষ্যকার দীপ দাসগুপ্তা।  

মনে প্রশ্ন জাগতে পারে হঠাৎ হারের সঙ্গে মালদ্বীপের প্রসঙ্গ এলো কীভাবে? এমন মন্তব্যের নেপথ্যে প্যাট কামিন্সের দল নিজেরাই দায়ী। গতকালকের ম্যাচের আগে নিজেদের শেষ ম্যাচে ২৫ এপ্রিল চেন্নাইকে হারানোর পর ছুটি কাটাতে পুরো হায়দরাবাদ দল মালদ্বীপ চলে গিয়েছিল।  

সেখান থেকে ফিরে এসে গতকাল ম্যাচ খেলতে নেমেই হায়দরাবাদের বোলাররা বেধড়ক পিটুনি খেয়েছে গুভমান গিলদের কাছে। আগে ব্যাট করতে নেমে গুজরাট ২২৪ রানের সংগ্রহ পায়। যেখানে বোলাররা মার তো খেয়েছেই উল্টো ফিল্ডাররা মাঠে ছিলেন নিষ্প্রভ।  

ম্যাচ শেষে স্টার স্পোর্টসে দেব দাসগুপ্তা বলেন, ‘ দেখে মনে হচ্ছে এসআরএইচ (সানরাইজার্স) শারীরিকভাবে আহমেদাবাদে (ভারতে) আছে কিন্তু ওদের মন এখনও মালদ্বীপেই পড়ে আছে। আমরা ওদের সাধারণ বোলিংয়ের কথা বলছিলাম, কিন্তু ফিল্ডিংও বেশ সাধারণই ছিল।’

দীপ দাসের সঙ্গে ভারতের সাবেক স্পিনার হারভাজান সিংও প্যাট কামিন্সের সমালোচনা করেন। গতকাল একাধিক বল হায়দরাবাদের ফিল্ডাররা বাউন্ডারি লাইনে থামাতেই পারেননি। ফিল্ডারদের এক হাত নেয়া হারভাজান মালদ্বীপ ট্যুরকে সামনে এনে বলেন, ‘এসব বল থামানো উচিত ছিল। ফিল্ডার ডাইভ করেছিলেন, কিন্তু মালদ্বীপে যতটা ভালো করতেন ততটা ভালো করেননি। ওরা নিশ্চয়ই সেখানে সুইমিং পুলে অনেক লাফিয়েছেন এবং ডাইভ দিয়েছেন, কিন্তু এখানে মাটিতে তা দেখতে পাচ্ছেন না।’

 

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সূত্র এএনআইকে বলেছে, ‘ভারত-বাংলাদেশ সিরিজটি জানুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সরকারের সঙ্গে আলোচনা এখনও চলছে, অন্যদিকে বিসিবি এখন আগামী বছরের শুরুর দিকে...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর