২ কোটির মোস্তাফিজকে ৬ কোটিতে নিল আইপিএলের দল

আপডেট : ১৪ মে ২০২৫, ০৫:৩৫ পিএম

আইপিএলের মেগা নিলাম থেকে বাংলাদেশের কোনো ক্রিকেটারকেই দলে নেয়নি ১০ ফ্র্যাঞ্চাইজির কেউই। তবে এবার আইপিএলের শেষ অংশে কপাল খুলেছে পেসার মোস্তাফিজুর রহমানের। 

১৭ মে থেকে শুরু হতে যাওয়া আইপিএলের শেষ অংশের জন্য মোস্তাফিজকে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। 

আজ এক বিবৃতিতে বাঁহাতি এই পেসারের আইপিএলে দল পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ। ৬ কোটি রূপিতে দিল্লির হয়ে খেলবেন মোস্তাফিজ। যদিও মেগা নিলামে মোস্তাফিজের ভিত্তিমূল্য ছিল ২ কোটি রুপি। এবার আইপিএলের শেষ অংশের জন্য তিন গুণ বেশি দামে দল পেলেন তিনি।  

এই মুহূর্তে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বর স্থানে আছে দিল্লি। প্লে অফে যাওয়ার দৌড়ে আকসার প্যাটেলদের আরও তিনটি ম্যাচ বাকি আছে। যেখানে তাঁদের প্রতিপক্ষ গুজরাট, মুম্বাই ও পাঞ্জাব। 

এখন পর্যন্ত আইপিএলে ৫৭টি ম্যাচ খেলা মোস্তাফিজ ৬১টি উইকেট নিয়েছেন। মোস্তাফিজই এখন বাংলাদেশিদের মধ্যে সবচেয়ে বেশি টাকায় আইপিএলে ডাক পাওয়া ক্রিকেটার। এর আগে ২০০৯ সালে মাশরাফি বিন মুর্তজাকে ৬ লাখ ডলারে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। সে সময়ে যার মূল্য ছিল চার কোটি টাকার কাছাকাছি।  

আগামী ১৮ মে রোববার রাত ৮ টায় দিল্লির পরবর্তী ম্যাচ গুজরাট টাইটান্সের বিপক্ষে। 

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর