মোস্তাফিজের আইপিএল যাত্রা শঙ্কায়, চুক্তির বিষয় অবগত নয় বিসিবি

আপডেট : ১৪ মে ২০২৫, ১০:৫৬ পিএম

সুসংবাদ নিয়েই  সংযুক্ত আরব আমিরাতের বিমান ধরেছেন মোস্তাফিজুর রহমান। আইপিএল ইতিহাসে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে ৬ কোটি রূপিতে দিল্লি ক্যাপিটালসে ডাক পেয়েছেন এই বাঁহাতি পেসার। আইপিএলের বাকি অংশের জন্য মোস্তাফিজ দল পেলেও শঙ্কা রয়েছে তাঁর খেলা নিয়ে।

দিল্লির সঙ্গে মোস্তাফিজের চুক্তি হলেও এই বিষয়ে অবগত নয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এমনকি এখন পর্যন্ত বিসিবির কাছে অনাপত্তিপত্রও চাননি মোস্তাফিজ।

মোস্তাফিজের কাছে থেকে আনুষ্ঠানিকভাবে অনাপত্তিপত্রের আবেদন পায়নি বিসিবি- এমনটাই জানিয়েছেন বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী মোস্তাফিজের আইপিএলের দল পাওয়া নিয়ে বলেন, ‘সূচি অনুযায়ী মোস্তাফিজুরের দলের সাথে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার কথা। আইপিএলের কর্মকর্তাদের কাছ থেকে আমাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করা হয়নি। মোস্তাফিজুরের কাছ থেকেও আমি এমন কোনও আনুষ্ঠানিক আবেদন পাইনি।’  

বিসিবির কাছে অনাপত্তিপত্রের আবেদন কবে করবেন মোস্তাফিজ তা এখন বড় প্রশ্ন হলেও জাতীয় দলের সঙ্গে আরব আমিরাতের বিমান ধরার কারণে শঙ্কা আরও বেড়েছে। শারজায় বাংলাদেশের দুই ম্যাচের সিরিজ শুরু হবে আগামী ১৭ মে। একই দিনে শুরু আইপিএলও। যদিও মোস্তাফিজের দিল্লির ম্যাচ পরের দিন।

১৭ মে থেকে শুরু হতে যাওয়া আইপিএলের শেষ অংশের জন্য অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্কের বদলে মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি। এই মুহূর্তে ১১ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ৫ নম্বর স্থানে আছে দিল্লি। প্লে অফে যাওয়ার দৌড়ে আকসার প্যাটেলের আরও তিনটি ম্যাচ বাকি আছে। যেখানে তাঁদের প্রতিপক্ষ গুজরাট, মুম্বাই ও পাঞ্জাব।  

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
এবারের আইপিএলে হইচই ফেলে দেওয়া সুরিয়াভানশি সবমিলিয়ে ১৬ ইনিংস ব্যাটিং করেছেন। তাতে ১ সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরিতে ৪৮.৫০ গড়ে ৭৭৬ রান করেছেন। স্ট্রাইকরেট চোখ কপালে তোলার মতো- ২৩৭.৩০। যে ৫টি ফিফটি...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর