আইপিএলে ফিরছেন না কারা, নতুন করে যাচ্ছেন কারা? 

আপডেট : ১৬ মে ২০২৫, ০৪:১৪ পিএম

ভারত-পাকিস্তান সংঘাতের কারণে মাঝপথে থেমে যাওয়ার পর ফের শুরু হচ্ছে আইপিএল। আগামীকাল মাঠে গড়াচ্ছে আইপিএলের বাকি অংশ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দিয়ে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি মাঠে গড়ালেও সমালোচনা থেকেই যাচ্ছে। যার নেপথ্যে একাধিক বিদেশি ক্রিকেটারদের বাকি অংশে না খেলা। 

এমন পরিস্থিতিতে আইপিএল কর্তৃপক্ষ তাদের নিয়মেও কিছু পরিবর্তন এনেছে। এই মৌসুমের জন্য সাময়িক বদলি হিসেবে বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি - এমন নতুন এক নিয়ম যুক্ত করেছে আইপিএল। 

এক নজরে দেখে নেয়া যাক আইপিএলে কারা ফিরেছেন, আর কারা ফেরেননি: 

গুজরাট টাইটাইন্স:
 
আইপিএলের বাকি অংশের জন্য গুজরাটে জস বাটলার, কাগিসো রাবাদা যোগ দিয়েছেন। তবে ইংলিশ অধিনায়ক জস বাটলার লিগ পর্বে গুজরাটের শেষ ম্যাচটি না খেলেই দেশে ফিরে যাবেন। ইতিমধ্যে বাটলারের বদলি হিসেবে শ্রীলঙ্কান কুশল মেন্ডিসকে ৭৫ লাখ রুপিতে দলে টেনেছে গুজরাট। এছাড়া  ক্যারিবীয় অলরাউন্ডার শেরফান রাদারফোর্ডকে বাকি অংশের জন্য পাচ্ছে না গুজরাট।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থাকায় আরসিবিতে জশ হ্যাজলউড আসছেন না। তবে বেঙ্গালুরু তাদের  তিন ইংলিশ ক্রিকেটার ফিল সল্ট, লিয়াম লিভিংস্টোন ও জ্যাকব বেথেল এবং ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ডকে পেয়েছে। আগামীকাল শনিবার কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে খেলতে দেখা যাবে তাদের।

দিল্লি ক্যাপিটালস

আইপিএলের বাকি অংশের জন্য মিচেল স্টার্ককে পাচ্ছে না দলটি। তবে অস্ট্রেলিয়ান ওপেনার জ্যাক ফ্রেজার-ম্যাগার্কের বদলি হিসেবে বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ৬ কোটি রুপিতে দলে টেনেছে দিল্লি। অনেক গুঞ্জন-সংশয়ের পর আজ বিসিবি থেকে অনাপত্তিপত্র পেয়েছেন, তবে সেটা ১৮ থেকে ২৪ মে পর্যন্ত।  

কলকাতা নাইট রাইডার্স

কলকাতা নাইট রাইডার্স তাদের সব বিদেশিদের পেলেও ইংলিশ অলরাউন্ডার মঈন আলী ও ক্যারিবিয়ান অলরাউন্ডার রভম্যান পাওয়ালকে পাচ্ছে না। এ দুজনেই চিকিৎসাধীন আছেন। 

পাঞ্জাব কিংস

অস্ট্রেলিয়ার মার্কাস স্টয়নিস, অ্যারন হার্ডি ও জশ  ইংলিসের ফেরা অনিশ্চিত। তবে পাঞ্জাব কিংস এরই মধ্যে পিএসএল থেকে মিচেল ওয়েনকে উড়িয়ে নিয়ে এসেছে। বাবাওর আজমের দল পেশোয়ার জালমিতে খেলছিলেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান। এদিকে নিউজিল্যান্ডের লকি ফার্গুসনের চোটের বদলে কাইল জেমিসনকে দলে নিয়েছে পাঞ্জাব।


লক্ষ্ণৌ সুপার জায়ান্টস

সুপার জায়ান্টসের হয়ে ফের চোটে পড়েছেন মায়াঙ্ক ইয়াদাভ। তাঁর বদলি হিসেবে নিউজিল্যান্ডের উইলিয়াম ও’রুয়র্ককে ৩ কোটি রুপিতে কিনেছে লক্ষ্ণৌ। এছাড়া বাকি সব বিদেশিদের শেষ অংশে পাচ্ছে দলটি। 

মুম্বাই ইন্ডিয়ানস

মুম্বাই ইংল্যান্ডের উইল জ্যাকসের বদলে দলে এনেছে আরেক ইংলিশ ক্রিকেটার জনি বেয়ারস্টোকে। 

সানরাইজার্স হায়দরাবাদ

হায়দরাবাদ এরই মধ্যে প্লে-অফ দৌড় থেকে ছিটকে পড়েছে। তবে দলটির দুই অস্ট্রেলিয়ান প্যাট কামিন্স ও ট্রাভিস হেড ভারতে ফিরছেন ১৯ এপ্রিল লক্ষ্ণৌর বিপক্ষে ম্যাচের আগে। 

রাজস্থান রয়্যালস

প্লে অফ থেকে ছিটকে যাওয়া রাজস্থানের হয়ে আর খেলছেন না  ইংলিশ পেসার জফরা আর্চার।

চেন্নাই সুপার কিংস

প্লে অফ থেকে ছিটকে যাওয়া দলটির হয়ে আর খেলছেন না স্যাম কারেন ও জেমি ওভারটন। এদের বদলি হিসেবেও কাউকে নিচ্ছে না চেন্নাই।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর