বিবৃতি বিসিবির

তিন ম্যাচের কোনোটিতেই সৌম্য না থাকার কারণ কী?

আপডেট : ২১ মে ২০২৫, ০৯:৪৩ পিএম

প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের একাদশে এসেছিল চার পরিবর্তন, দ্বিতীয় ম্যাচের চেয়ে আজ তৃতীয় ম্যাচে আবার পরিবর্তন হয়েছে তিনটি। জানা গেল, আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে চোখ রেখে সবাইকেই ঘুরিয়ে-ফিরিয়ে বাজিয়ে দেখতে চায় বাংলাদেশ দলের থিংক ট্যাঙ্ক। সে হিসেবে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই থেকে তিন টি-টোয়েন্টিতে গড়ানো সিরিজের কোনো ম্যাচেই সৌম্য সরকারকে কেন একাদশে পাওয়া যায়নি, সে প্রশ্ন ওঠা অযৌক্তিক নয়।

তবে প্রশ্নটার বিপরীতে গুঞ্জন বা গুজব ডালপালা ছড়ানোর আগেই বিসিবি আজ আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে সৌম্যর অনুপস্থিতির কারণ। বিবৃতিতে জানানো হয়েছে, পিঠের চোটের সঙ্গে লড়তে থাকা সৌম্য এখনো ফিট হয়ে উঠতে পারেননি।

সৌম্যর পিঠের সমস্যাটা কিছুদিন ধরেই চলছে। এ নিয়ে বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলাম বলেছেন, ‘সাত দিন ধরে সৌম্য সরকার পিঠে, বিশেষ করে পিঠের ডানদিকে যেতে থাকা ব্যথায় ভুগছেন। চোট সারানো ও পুনর্বাসনের প্রক্রিয়া চলমান থাকা সত্ত্বেও তাঁর সেরে ওঠার প্রক্রিয়াটা ধীরগতিতে এগোচ্ছে।’

প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার পথে পুরোপুরি সেরে উঠতে আরও কিছু বাড়তি সময় সৌম্যর লাগবে বলেও জানিয়েছেন বায়জেদুল ইসলাম।

এদিকে শারজায় আজ সিরিজনির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ শুরুতে পড়েছে বিপর্যয়ের মুখে। প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমন গোল্ডেন ডাক (প্রথম বলেই আউট) নিয়ে ফিরেছেন, তাওহীদ হৃদয় সিলভার ডাক (২ বলে ০), শেখ মেহেদি আউট হয়েছেন ২ রান করে। ওপেনার তানজিদ হাসান তামিম ১৮ বলে ৪০ রানেই যা উত্তেজনা ছড়িয়েছেন, এর বাইরে লিটন দাস আউট হয়েছেন ১০ বলে ১৪ রান করে।

এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশের রান ৮ ওভারে ৫ উইকেটে ৫৯, ক্রিজে আছেন জাকের আলী ও শামিম পাটওয়ারি।

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর