আইপিএলে খেলানোর লোভ দেখিয়ে ক্রিকেটারের ৩৩ লাখ টাকা নিয়ে গেল প্রতারক

আপডেট : ২২ মে ২০২৫, ১১:০২ পিএম

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার স্বপ্ন দেখেন ভারতের সব ক্রিকেটারই। সময়ের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ বলে কথা! একবার সুযোগ পেলেই যে ক্যারিয়ারের পথ বদলে যেতে পারে। তবে এবার সেই স্বপ্নের আইপিএলে খেলার সুযোগ নিতে গিয়ে ২৪লাখ রূপি (৩৩ লাখ ৯৫ হাজার টাকা) খুইয়েছেন ভারতের ১৯ বছর বয়সী ক্রিকেটার। 

কর্ণাটকের স্থানীয় ক্রিকেটার রাকেশ ইয়াদুর স্বপ্ন বুনছিলেন রাজস্থান রয়্যালসের হয়ে খেলার। পেয়েছিলেন দলে যোগ দানের আশ্বাস। কিন্তু তখন আর বুঝতে পারেননি যে প্রতারকের খপ্পরে পড়েছেন! এ আশ্বাসে বিশ্বাস করেই রাকেশ নিজের পকেট থেকে ধাপে ধাপে প্রতারকদের দিয়েছেন ২৪ লাখ রূপি। যখন বুঝলেন, ততদিনে দেরি হয়ে গেছে। 

ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে এই ঘটনাটি উঠে এসেছে। এমন কাণ্ডের পর পুলিশের কাছে অভিযোগ করেছেন রাকেশ। 

বেলাগাবি পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ডিসেম্বরে রাকেশ ইয়াদুর ইন্সটাগ্রামে একটি মেসেজ পান। যেখানে লেখা ছিল, রাজস্থান রয়্যালস তাঁকে দলে নিয়েছে। মেসেজ দেয়া ব্যক্তি রেজিস্ট্রেশনের জন্য ২০০০ রূপি ফিও নেয়। ফি দেয়ার পর থেকে রাকেশ একাধিক বার মোটা অঙ্কের অর্থ প্রদান করেন সেই ব্যক্তিকে।
 
সব মিলিয়ে ২০২৪ সালের ২২ ডিসেম্বর থেকে ২০২৫ সালের ১৯ এপ্রিল পর্যন্ত ২৩ লাখ ৫৩ হাজার রূপি রাকেশ দিয়েছেন প্রতারকদের। মেসেজ পাঠানো সেই প্রতারক ব্যক্তি রাকেশকে জানিয়েছেন, আইপিএলে ম্যাচ ফি বাবদ রাকেশ ৪০ হাজার থেকে ৮ লাখ রূপি পাবেন। 

এমন আশ্বাসের পরও রাকেশ কিট ব্যাগ, জার্সি বা ফ্লাইট টিকিট কিছুই পাননি। এরপরও সেই প্রতারক যখন আরও ৩ লাখ রূপি দাবি করেন, তখন রাকেশের সন্দেহ হয়। বুঝতে পারেন, তিনি প্রতারণার শিকার হচ্ছেন। এরপর সেই প্রতারক রাকেশকে সব জায়গা থেকে ব্লক করে দেয়। 

বেলাগাবি পুলিশ এই বিষয়ে তদন্তে নেমেছে। এই ব্যাপারে বেলাগাবি পুলিশের এসপি ভীমশঙ্কর গুল জানান, রাকেশের বাবা একজন নিরাপত্তারক্ষী, আর্থিক অসচ্ছলতা সত্ত্বেও কষ্ট করে ২৪ লাখ রূপি জোগাড় করেছিলেন তিনি।

এসপি আরও বলেন, ‘প্রতারকরা দ্রুত (একাউন্ট থেকে) টাকা তুলে নিয়েছে। একাউন্টগুলো খালি। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে দুষ্কৃতিকারীরা রাজস্থানের। আমরা সেখানে আমাদের সাইবার টিম পাঠাচ্ছি।’ 

প্রতারিত হয়ে রাকেশ সাংবাদিকদের বলেন, ‘আমি যেসবের মধ্য দিয়ে গিয়েছি, চাই না অন্য কারও ওপর এসব এসে পড়ুক।’ 

২০২৪ সালের মে মাসে হায়দরাবাদের একটি টুর্নামেন্টে দুর্দান্ত খেলে স্থানীয় নির্বাচকদের নজরে এসেছিলেন রাকেশ। প্রতারক সেই সুযোগ নিয়েই তাকে ফাঁদে ফেলেছিল।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর