ওয়ানডে থেকে অবসর ম্যাক্সওয়েলের

স্বার্থপরের মতো জায়গা ধরে রাখতে চাননি বলেই সরে গেলেন তিনি

আপডেট : ০২ জুন ২০২৫, ০১:৫৯ পিএম

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে অবিশ্বাস্য একটা ইনিংস খেলেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। আফগানদের ২৯৩ রান তাড়া করতে নেমে একটা পর্যায়ে ৯১ রানে ৭ উইকেট চলে গিয়েছিল অস্ট্রেলিয়ার। সেই পরিস্থিতি থেকে বলতে গেলে একাই অস্ট্রেলিয়ার জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন ম্যাক্সওয়েল। খেলেন ১২৮ বলে ২০১ রানের দুর্দান্ত এক ইনিংস। অনেকের দৃষ্টিতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বকালের সেরা ইনিংস এটি।

যে সংস্করণে এ কীর্তি গড়েছিলেন, আচমকা এক ঘোষণায় সেই ওয়ানডেকে আজ  বিদায়ের ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ান তারকা অলরাউন্ডার। দ্য ফাইনাল পডকাস্টে এক দীর্ঘ সাক্ষাৎকারে ওয়ানডে থেকে অবসরের কথা জানান ম্যাক্সওয়েল।

ওয়ানডে ছাড়লেও দেশের জার্সিতে টি-টোয়েন্টি চালিয়ে যেতে চান ম্যাক্সওয়েল। আগামী বছর ভারত-শ্রীলঙ্কায় আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলার ইচ্ছে জানিয়েছেন তিনি। এছাড়া টেস্ট ক্রিকেট থেকে এখনো আনুষ্ঠানিকভাবে অবসর না নিলেও টেস্টে ম্যাক্সওয়েলকে দেখার সম্ভাবনা খুবই কম।

ওয়ানডে অবসরের ঘোষণায় ম্যাক্সওয়েল জানিয়েছেন, ২০২২ সালে পা ভেঙে যাওয়ার পর থেকেই ওয়ানডে ক্রিকেট তাঁর শরীরের ওপর অনেক বেশি চাপ তৈরি করেছে। এমনকি সর্বশেষ চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচগুলোতে শরীরে ব্যথা অনুভব করেছিলেন বলেও জানিয়েছেন তিনি।

পডকাস্টে ম্যাক্সওয়েল বলেছেন, ‘শারীরিক অবস্থা দেখে আমার মনে হচ্ছিল, আমি দলকে কিছুটা হতাশ করতেছি।  আমি জর্জ বেইলির (প্রধান নির্বাচক) সঙ্গে এ খোলামেলা আলোচনা করি এবং তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানতে চাই। আমি তাঁর সঙ্গে ২০২৭ বিশ্বকাপ নিয়ে আলোচনা করি এবং তাঁকে বলি, “আমার মনে হয় না আমি সে সময় (২০২৭ বিশ্বকাপে) খেলতে পারব। এখন থেকেই আমার জায়গায় কাউকে গড়ে তুলুন। যাতে কেউ একজন জায়গাটা নিজের করে নিতে পারে।” আশা করি সেই ভূমিকা পালনের জন্য তারা যথেষ্ট সময় পাবে।’

ম্যাক্সওয়েল যোগ করেন, ‘আমি সবসময় বলে এসেছি, যতক্ষণ পর্যন্ত মনে হবে আমি যথেষ্ট ভালো পর্যায়ে আছি, ততক্ষণ আমি জায়গা ছাড়ব না। তাই আমি শুধু কয়েকটা সিরিজে স্বার্থপরের মতো জায়গা ধরে রাখতে চাইনি। আমার এ সিদ্ধান্ত (অস্ট্রেলিয়া পরের বিশ্বকাপে) কেমন লাইন আপ নিয়ে যেতে চায়, সেটা নিয়ে পরিষ্কার ধারণা পেতে সহযোগিতা করবে। আমি জানি, এই পরিকল্পনাটার গুরুত্ব কতটুকু।’

ম্যাক্সওয়েল প্রথমবারের মতো ওয়ানডে ক্রিকেট খেলতে নামেন ২০১২ সালের আগস্টে। সেই থেকে এখন পর্যন্ত মোট ১৪৯ ওয়ানডে খেলেছেন। এ সংস্করণে ৩৩ গড় আর ১২৬ স্ট্রাইকরেটে ৩৯৯০ রান করেছেন। ২৩ ফিফটির পাশাপাশি সেঞ্চুরি করেছেন ৪টি, এর মধ্যে একটি সেই বিখ্যাত ডাবল সেঞ্চুরি। বল হাতে উইকেট নিয়েছেন ৭৭টি। অস্ট্রেলিয়ার হয়ে দুটি ওয়ানডে বিশ্বকাপও জিতেছেন।

ম্যাক্সওয়েল শেষবার ওয়ানডে খেলেছেন গত মার্চে। চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ভারতের বিপক্ষে ওই ম্যাচে মোটে ৭ রান করে আউট হন ম্যাক্সওয়েল। পরে বল হাতে ৬.১ ওভারে ৩৫ রান দিলেও কোনো উইকেট পাননি। অস্ট্রেলিয়াও ম্যাচটা হেরেছিল ৬ উইকেটে।

ইংল্যান্ডের মাটিতে এখনো অ্যাশেজ জয়ের স্বাদ পাননি স্মিথ। সেটি শেষ পর্যন্ত অধরাই থেকে যেতে পারে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলেছেন স্মিথ। সেখানে ২০২৭ অ্যাশেজ নিয়ে তিনি...
ম্যাকাইয়ে বাংলাদেশ যে ইনিংস ব্যবধানে হারতে যাচ্ছে, এটার ধারণা মিলেছিল বাংলাদেশের প্রথম ইনিংসের পরই। গতকাল শনিবার টেস্টের প্রথম ইনিংসে মোটে ৬৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। এরপরও বাংলাদেশ ম্যাচে টিকে...
১১ নম্বরে নামা শরীফুল চার মেরে স্কোর সমান করে সেই শঙ্কা দূর করেন। পরের ওভারে আরেক বাউন্ডারিতে রানের শঙ্কা বাড়িয়ে নেন তাইজুল ইসলাম। শেষ পর্যন্ত এ দুজনে দশম উইকেট জুটিতে যোগ করেন ২৫ রান। তাতে গুটিয়ে...
তবে সেই শঙ্কা কাটিয়েছে বাংলাদেশ। টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বনিম্ন (২৬) রানে পেরিয়ে ৬ উইকেটে ৩৫ রানে প্রথম সেশন শেষ করেছে টাইগাররা। তবে এখনো আরেকটা লজ্জা এড়ানো বাকি। টেস্টে এর আগে এক ইনিংসে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর