বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেলে আইপিএল জিতবে কারা?

আপডেট : ০৩ জুন ২০২৫, ০৫:০৮ পিএম

আজ রাতে প্রথমবারের মতো আইপিএল জেতার আশায় মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের এই ম্যাচে বৃষ্টি বাগড়া দেওয়ার শঙ্কা প্রবল। 

এবারের আইপিএলের প্লে-অফে বৃষ্টি এর আগেও বাগড়া দিয়েছে। আহমেদাবাদেই দ্বিতীয় কোয়ালিফায়ারে বৃষ্টির কারণে ম্যাচ প্রায় ৩ ঘণ্টা পিছিয়ে গিয়েছিল। স্থানীয় সময় রাত ৯ টা ৪৫ মিনিটে খেলা শুরু হওয়ায় মাঝরাতেরও প্রায় দেড় ঘণ্টা পর ম্যাচ শেষ হয়েছিল। আজ ফাইনালেও এমন কিছু হওয়ার সম্ভাবনা আছে।

বৃষ্টির কারণে যদি আজ ম্যাচ শেষ না হয়, তবু সমস্যা নেই। কারণ, আগামীকাল ৪ জুন রিজার্ভ ডে রাখা আছে। তবে রিজার্ভ ডে পর্যন্ত ম্যাচ যেতে হলে আহমেদাবাদে তুমুল বৃষ্টিপাত হতে হবে। রাত ১১টা ৫৬ মিনিট পর্যন্ত কাট অফ টাইম থাকবে। এর মধ্যে খেলা শুরু হলে খেলা শেষ করার চেষ্টা করা হবে। আর শেষ না হলে আগামীকাল বাকি অংশ খেলা হবে।

আর যদি বৃষ্টির কারণে দুই দিনেও ম্যাচ শেষ না করা যায়, তাহলে কপাল পুড়বে বিরাট কোহলিদের। প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাবকে নাস্তানাবুদ করে ফাইনালে উঠলেও লিগ পর্যায়ে পয়েন্ট টেবিলে শীর্ষে ছিল পাঞ্জাব। এ কারণে পাঞ্জাবই তখন শিরোপা জিতবে।

আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম থেকে হোটেলে যাওয়ার পথে শর্ট সার্কিট থেকে বাসে আগুন লাগে। এ সময় বাসের ভেতর ধোঁয়ায় ভরে যায়। পরিস্থিতি ভয়াবহ হওয়ার আগেই ক্রিকেটার ও স্টাফদের বাস থেকে নিরাপদে বের...
আইপিএল ইতিহাসে আগে থেকেই সর্বাধিক সেঞ্চুরির কীর্তিটা ছিল কোহলির দখলে। গতকাল সেই সংখ্যাটা এক বাড়িয়ে ৯-এ নিয়ে গেছেন ভারতীয় ব্যাটসম্যান। এর মধ্যে রান তাড়ায় তিনটি সেঞ্চুরি হয়ে গেল কোহিলর। রান তাড়ায়...
গতকালের ৪৩ রানসহ ৯ ইনিংসে ৪৪.৪৪ গড় ও ২৩৮ স্ট্রাইকরেটে শীর্ষে থাকা সুরিয়াভানশির রান ৪০০। দুইয়ে থাকা আভিষেক শার্মা ৮ ইনিংসে ৫৪ গড় ও ২১২ স্ট্রাইকরেটে ৩৮০ রান করেছেন।
০,১,১,০,৫,০- ফোন নম্বর ভেবে ভুল করবেন না, এটি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের প্রথম ৬ ব্যাটসম্যানের রান সংখ্যা। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে আজ আগে ব্যাট করতে নেমে দিল্লি ৮ রান তুলতেই ৬...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর