২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানি

২ কোটি ৭৫ লাখ টাকার জন্য এক বছর ঘুরিয়েছে, সংবাদমাধ্যমে প্রতিবেদনের পর এখন বুঝিয়ে দিচ্ছে

আপডেট : ২৩ জুন ২০২৫, ০৯:৪৫ পিএম

এই মাসের শুরুর দিকে ক্রিকইনফোসহ কয়েকটি সংবাদমাধ্যমে প্রতিবেদন হওয়ার পর খবরটা সবার নজরে আসে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে যে ক্রিকেটাররা ওমানের হয়ে অংশ নিয়েছিলেন, তাদের প্রায় এক বছর পার হয়ে যাওয়ার পরও বিশ্বকাপের প্রাইজমানির টাকা দেয়নি ওমানের ক্রিকেট বোর্ড (ওসি)। এর মধ্যে খেলোয়াড়েরা প্রতিবাদ করে খেলতে রাজি না হওয়ায় তাদের চুক্তিও বাতিল করেছে, যে কারণে কয়েকজন খেলোয়াড় ওমান ছাড়তে বাধ্যও হয়েছেন।

চারিদিকে সমালোচনার পর অবশেষে আজ ওসি জানিয়েছে, তারা ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাইজমানির টাকা ক্রিকেটার ও কোচিং স্টাফদের আগামী জুলাই মাসের মধ্যেই বুঝিয়ে দেবে। অঙ্কটা একেবারে কম নয়, ২ লাখ ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৭৫ লাখ টাকা।

এতদিন কেন টাকাটা দেয়নি, এর ব্যাখ্যায় ওসি বলেছে, পদ্ধতিগত কারণে কিছু দেরি হয়েছে! অথচ গত বছরের জুনে যুক্তরাষ্ট্রে হয়ে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের টাকা নিয়ে আইসিসির সঙ্গে বোর্ডগুলোর চুক্তি ছিল, আইসিসির কাছ থেকে বোর্ডগুলো টাকা পাওয়ার পর ২১ দিনের মধ্যেই সেটা খেলোয়াড়, কোচ ও দলের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বুঝিয়ে দিতে হবে। আইসিসি এর আগে জানিয়েছিল, তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই ওমান ক্রিকেটকে প্রাইজমানির টাকা বুঝিয়ে দিয়েছে।

তবে ওসি-র দাবি, বিশ্বকাপের পর প্রাইজমানির টাকার বণ্টনের ‘পদ্ধতিগত জটিলতা’ নিয়ে আইসিসির কাছ থেকে আনুষ্ঠানিক ব্যাখ্যার দরকার ছিল তাদের, সেটা পায়নি বলেই দেরি হচ্ছিল।

এই দেরির মধ্যে গত অক্টোবরে কদর্য এক ঘটনাও দেখেছে ওমানের ক্রিকেট। খেলোয়াড়েরা প্রাইজমানির টাকা চেয়ে চেয়েও না পেয়ে ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। গত অক্টোবরে ইমার্জিং টিমস এশিয়া কাপের আগে খেলোয়াড়েরা বিদ্রোহ করে বসেন, হুমকি দেন মাঠে না নামার। এতে আবার আঁতে ঘা লাগে বোর্ড কর্তাদের, তাঁরা বিদ্রোহী খেলোয়াড়দের চুক্তিই বাতিল করে দেন।

এতে ঝামেলা হলো, গালফ দেশগুলোর আরও কয়েকটির মতো ওমানেও প্রবাসীদের ক্ষেত্রে স্থায়ী আবাসনের সুবিধা থাকে না, কাজের চুক্তির সঙ্গে সম্পর্কিত থাকে তাঁদের ভিসার মেয়াদ। আর ওমান দলে ভারত, পাকিস্তানের মতো দেশ থেকে অনেক খেলোয়াড় গিয়ে খেলেছেন। বোর্ড চুক্তি বাতিল করে দেওয়ায় এই খেলোয়াড়দের অনেককেই দ্রুত ওমান ছাড়তে হয়।

অক্টোবরের পর গত মাসে আরেক দফা সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর চারিদিকে সমালোচনা হয়েছে। এতদিন পর এখন ওমান বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, সেই খেলোয়াড়দের সবাইকে বিশ্বকাপের প্রাইজমানির টাকা পরিশোধ করবে।

তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে...
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশের বয়কটের সিদ্ধান্ত ছিল অর্ন্তবর্তী সরকারের। এতে সবচেয়ে বেশি প্রভাব ছিল ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা উপদেষ্টা আসিফ নজরুলের। এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির...
বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম। বেলজিয়ানদের হয়ে জোড়া গোল করেছেন চার্লস ডি কেটেলার।
অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে, ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে উঠেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। মেক্সিকোর পর দ্বিতীয় দল হিসেবে, পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো তারা। এক ম্যাচ হাতে রেখেই শেষ ৩২ দলে জায়গা করে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর