১৬ বছর বয়সেই

যুক্তরাষ্ট্রের জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৫ এএম

আসন্ন ফিফা আন্তর্জাতিক বিরতিতে চারটি প্রীতি ম্যাচ খেলবে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ সময় ২৬ সেপ্টেম্বর রাতে পেরুর বিপক্ষে ম্যাচের পর চিলি, মেক্সিকো ও কানাডা ম্যাচ দিয়ে বিরতি শেষ করবে মাউরিসিও পচেত্তিনোর দল।

এই চার ম্যাচের জন্য গতকাল বৃহস্পতিবার ২৮ সদস্যের দল ঘোষণা করেছেন পচেত্তিনো। সেই দলে প্রথমবার সুযোগ পেয়েছেন ১৬ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান।

তা কাভান সুলিভানের নামটা পরিচিত মনে হচ্ছে? হওয়ারই কথা। এর আগে বাংলাদেশের বয়সভিত্তিক দলে খেলে যাওয়া রোনান ও ডেকলান সুলিভানের ভাই কাভান সুলিভান। আর সুলিভান ভাইদের নানি বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে বসত গড়েছিলেন। সেই দিক থেকে কাভান সুলিভানের শরীরেও বইছে বাংলাদেশি রক্ত।

সুলিভান যে যুক্তরাষ্ট্র দলে ডাক পাবেন, সেটা এক রকম অনুমিতই ছিল। তাছাড়া কোচ পচেত্তিনো আগেই জানিয়েছিলেন, দলে তরুণ ও অভিজ্ঞ- দুই ধরনের খেলোয়াড়েরই সমন্বয় থাকবে। ঘোষিত দলেও তার প্রতিফলন দেখা গেছে। কাভান সুলিভানসহ স্কোয়াডে ডাক পাওয়া ১৩ জন খেলোয়াড় এখনো অভিষেকের অপেক্ষায় আছেন। এছাড়া অভিজ্ঞ আরও ১৩ খেলোয়াড়কে স্কোয়াডে রেখেছেন পচেত্তিনো।

সুলিভানদের নিয়ে যে ২০৩০ বিশ্বকাপকে পাখির চোখ করেছেন পচেত্তিনো, সেটাও উঠে এসেছে তাঁর কথাতেই। দল ঘোষণা প্রসঙ্গে পচেত্তিনো বলেছেন, ‘অতীতে যেভাবে দল তৈরি করা হতো, এবার আমরা সম্পূর্ণ ভিন্নভাবে এগোচ্ছি। বিশ্বকাপ চার বছর পর। তাই আমাদের ভিন্ন লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কাজ করতে হবে।’

কাভান সুলিভান যে এবারই জাতীয় দলে ডাক পেতে পারেন, সেই খবর কয়েকদিন আগে প্রকাশ করেছিল ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএন। অনেকদিন ধরেই সুলিভানকে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ তারকা হিসেবে বিবেচনা করা হচ্ছে।

এর আগে ২০২৪ সালের মে মাসে মাত্র ১৪ বছর বয়সে ফিলাডেলফিয়া ইউনিয়নের সঙ্গে চুক্তি করেন কাভান সুলিভান। এর মাধ্যমে এমএলএসের মূল দলের সঙ্গে চুক্তি করা পঞ্চম সর্বকনিষ্ঠ খেলোয়াড় হন তিনি। কাভান সুলিভানের প্রতিভার কথা শুধু যুক্তরাষ্ট্রের গণ্ডিতেই আটকে থাকেনি, সেটা ছড়িয়ে পড়েছে বিশ্ব ফুটবলেও। সে কারণেই প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিও তাঁর চুক্তি সেরে রেখেছে।

বয়স ১৮ বছর পূর্ণ হলেই ফিলাডেলফিয়া ইউনিয়ন ছেড়ে সিটিতে ট্রান্সফার হওয়ার সুযোগ আছে তাঁর। এমএলএসের ক্লাবটির সঙ্গে এভাবেই চুক্তিবদ্ধ তিনি।

প্রতিভা তো আছেই, কাভান সুলিভানের সাম্প্রতিক পারফরম্যান্স তাঁকে নিয়ে ভাবতে বাধ্য করেছে পচেত্তিনোকে। বিশ্বকাপের বিরতির পর থেকে শুরু করে এখন পর্যন্ত ৬টি গোল করেছেন কাভান সুলিভান। লিগে সর্বশেষ ৭ ম্যাচেই গোল বা অ্যাসিস্ট করেছেন। পাশাপাশি সব মিলিয়ে লিগে ৮টি অ্যাসিস্ট আছে তাঁর নামের পাশে।

সব ধরনের প্রতিযোগিতা বিবেচনায় নিলে, চলতি মৌসুমে ৯ গোল করার পাশাপাশি ১৫টি গোলে অ্যাসিস্ট করেছেন কাভান সুলিভান। ১৬ বছর বয়সী একজন খেলোয়াড়ের জন্য সংখ্যাটা বেশ নজরকাড়া।

সুলিভানের প্রশংসায় পচেত্তিনো বলেছেন, ‘যে আলো আজ ওকে ঘিরে আছে, তার পুরোটাই ওর প্রাপ্য। সে ভালো খেলছে, গোল করছে, করাচ্ছে। বয়সটা তার মাত্র ১৬, এখনো শৈশবের ঘ্রাণ গায়ে। তবে আমাদের জন্য আনন্দের বিষয় হলো, এবার তার সঙ্গে একসূত্রে বাঁধার সুযোগ এসেছে। জাতীয় দলের আঙিনায় ওর সঙ্গে স্বপ্ন ভাগ করে নেওয়া যাবে। এই বয়সে এমএলএসের কঠিন মঞ্চে এভাবে দ্যুতি ছড়ানো সত্যিই দুর্লভ। কিন্তু আন্তর্জাতিক ফুটবলের আকাশ আরও বড়, আরও ঝোড়ো। আমাদের দায়িত্ব ওর ডানায় এমন বাতাস দেওয়া, যেন সে প্রতিদিন আরও উঁচুতে উড়তে পারে।’

আগামী ২৮ সেপ্টেম্বর ১৭ বছরে পা দেবেন কাভান সুলিভান। সামনে থাকা যুক্তরাষ্ট্রের তিন ম্যাচের যেকোনো একটিতে মাঠে নামলেই, দেশটির ইতিহাসে দ্বিতীয় কনিষ্ঠ ফুটবলার হিসেবে জাতীয় দলে অভিষেক হবে কাভান সুলিভানের।  তাঁর চেয়ে কম বয়সে জাতীয় দলে অভিষেক হয়েছিল শুধু ফ্রেডি আদুর। ২০০৬ সালের ২২ জানুয়ারি কানাডার বিপক্ষে গোলশূন্য ড্রয়ে বদলি হিসেবে মাঠে নেমে ১৬ বছর ২৪৩ দিন বয়সে যুক্তরাষ্ট্রের হয়ে অভিষেক করেছিলেন আদু।

ধানমন্ডিতে আবাহনী মাঠ নামে সুপরিচিত মাঠের মালিকানা হারিয়েছে দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনী লিমিটেড। ক্লাব একাধিক শর্ত ভাঙায়, ধানমন্ডির দুটি মাঠের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনার দায়িত্ব পেয়েছে যুব ও...
রোনালদোকে নিয়ে এমন অভিযোগ করা উচিৎ নয় জানিয়ে আল নাসর কোচ বলেছেন, ‘দায়টা আমারই, ঠিক আছে? কিন্তু এমন একজনকে নিয়ে আপনার এভাবে বলা উচিত নয়, যিনি এখনো সবার সামনে উদাহরণ তৈরি করছেন। আর যারা ক্যারিয়ারজুড়ে...
মায়ামির জার্সিতে এটি ছিল মেসির ১০০তম গোল। মেসির গোলের সেঞ্চুরির রাতে ক্রুজ আজুলকে হারিয়ে ক্যাম্পেওনেস কাপ জিতেছে মায়ামি। যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগ দেওয়ার পর মায়ামির জার্সিতে এটি মেসির ৫ম শিরোপা।...
এর আগে রোনালদো শেষ বার ৪-০ গোলের হার দেখেছিলেন ২০২২ সালের আগস্টে। তখন রোনালদোর গায়ে ম্যান ইউনাইটেডের জার্সি। ব্রেন্টেফোর্ড সেবার রোনালদোদের এক হালি গোলের লজ্জায় ডুবিয়েছিল। এবার নাসরের জার্সিতে সেই...
রংপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ২৫ দিন পেরিয়ে গেলেও কাটেনি রহস্য। গ্রেপ্তার দুই আসামি আদালতে হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করলেও পুলিশের বিভিন্ন সময়ের...
দেশের অধস্তন আদালতের ৯৯ জন বিচারককে একযোগে বদলি করা হয়েছে। এর মধ্যে জুডিসিয়াল সার্ভিসের ৪৪ জেলা জজ, ২৬ অতিরিক্ত জেলা জজ, ২৫ যুগ্ম জেলা জজ, দুই সিনিয়র সিভিল জজ ও দুই সিভিল জজসহ মোট ৯৯ বিচারক রয়েছেন।
ইরানের একটি স্কুল ও ক্রীড়া স্থাপনায় মার্কিন সামরিক হামলা যুদ্ধাপরাধের শামিল বলে প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটির  ফ্যাক্ট–ফাইন্ডিং মিশন জানায়, স্কুলে...
আচ্ছা, আমরা প্রতিদিন ফেসবুক, ইউটিউব বা গুগলে যা সার্চ করি- সেটাই কি পুরো ইন্টারনেট? আপনি জানলে অবাক হবেন, আমরা প্রতিদিন ইন্টারনেটের মাত্র ৪ থেকে ৫ শতাংশ ব্যবহার করি। বাকি প্রায় ৯৫ শতাংশ ইন্টারনেটের...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর