বাংলাদেশে আসছেন না পাকিস্তানি ক্রিকেটার?

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০২:৩৮ পিএম

৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে আগামী ১৬ জুলাই বাংলাদেশে আসার কথা পাকিস্তান ক্রিকেট দলের। ২০ জুলাই মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

সিরিজ শুরু হতে এখনো দুই সপ্তাহ বাকি থাকলেও বড় দুঃসংবাদ পেয়েছে পাকিস্তান। বল হাতে দুর্দান্ত ফর্মে থাকা হারিস রউফ চোটে পড়েছেন। এতে অনিশ্চিত হয়ে পড়েছে ৩১ বছর বয়সী এ তারকা পেসারের বাংলাদেশ সফর।

রউফ চোট পেয়েছেন মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) টেক্সাস সুপার কিংসের বিপক্ষে ম্যাচে। গত শুক্রবারের ম্যাচটিতে মোটে ১ ওভার বল করেছেন সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নসে খেলা এ পাকিস্তানি। চোটের কারণে পরে আর বল হাতে নেননি।  

চোট প্রসঙ্গে ইউনিকর্নস জানিয়েছে, হ্যামস্ট্রিংয়ে গ্রেড-১ পর্যায়ের চোটে পড়েছেন রউফ। এতে এমএলসির বাকি অংশে আর খেলতে পারবেন না পাকিস্তানি পেসার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে রউফের চোটের বিষয়টি নিশ্চিত করে ইউনিকর্নস উল্লেখ করেছে, ‘হারিস, আমরা তোমার পাশে আছি। সান ফ্র্যান্সিসকো ইউনিকর্নস জানাচ্ছে, হ্যামস্ট্রিংয়ের চেটে ২০২৫ এমএলসির বাকি অংশ খেলতে পারবেন না হারিস রউফ। তার পরিবর্তে নিউজিল্যান্ডের পেসার বেন লিস্টার দলে যুক্ত হচ্ছেন।’

চোটে পড়ার আগে বল হাতে দুর্দান্ত ছিলেন রউফ। ৮ ম্যাচে ১৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সবার ওপরে পাকিস্তানি পেসার।

রউফের চোটের প্রকৃতি বা সেরে উঠতে কতদিন লাগতে পারে, এ নিয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তানি ক্রিকেট বোর্ড। বাংলাদেশ সফরের দলে নাও দেখা যেতে পারে ডানহাতি পেসারকে।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর