অধিনায়ককে দশে দশ দিচ্ছেন তিনি

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ১১:২৭ এএম

 

ইংল্যান্ডের বিপক্ষে এজবাস্টন টেস্টে ৩৩৬ রানের বিশাল জয় পেয়েছে ভারত। নতুন অধিনায়ক শুবমান গিল সে জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর পরের ইনিংসেও দেড় শ রান করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।

গিলের ইনিংসে এতটাই মুগ্ধ রবি শাস্ত্রী যে কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের সঙ্গেই তুলনা করেছেন।

প্রথম টেস্টে ভালো অবস্থানে থেকেও হেরে যাওয়ার পর দ্বিতীয় টেস্টে মূল অস্ত্র জাসপ্রিত বুমরাকে বসিয়ে রাখে ভারত। পেসারকে বিশ্রাম দিতেই এ সিদ্ধান্ত নিলেও সাবেক ক্রিকেটাররা তা ভালো চোখে দেখেননি, করেছেন সমালোচনা। গিল সব সমালোচনা উড়িয়ে দিয়েছেন ব্যাটে। প্রথম ইনিংসে ২৬৯ রান করার পর দ্বিতীয় ইনিংসেও করেছেন ১৬১ রান।

বুমরার অনুপস্থিতিতে ভারতের অন্য দুই পেসারও যেন বাড়তি দায়িত্ব বুঝে নিয়েছিলেন। তবে স্বাগতিকদের ব্যাকফুটে ঠেকে দিয়েছেন গিলই।     

রবি শাস্ত্রী তাই একজন ব্যাটসম্যানের জন্য সর্বোচ্চ স্তুতিটাই দিয়ে দিয়েছেন, ‘একজন অধিনায়ক হিসেবে সেরা। একদম দশে দশ। একজন অধিনায়কের কাছ থেকে এর বেশি কিছু চাইতে পারেন না। সিরিজে পিছিয়ে আছেন। এ অবস্থায় নেমে ব্র্যাডম্যানের মতো ব্যাট করলেন। ২৬৯ ও ১৬১ এবং ম্যাচও জিতলেন।’

দুই ইনিংস মিলিয়ে ৪৩০ রান করেছেন গিল। টেস্ট ইতিহাসেই ম্যাচে তাঁর চেয়ে বেশি রান শুধু একবারই কেউ (গ্রাহাম গুচ, ৪৫৬) করতে পেরেছেন।

দুই টেস্তে এরই মধ্যে তিনটি সেঞ্চুরি হয়ে গেছে গিলের। করে ফেলেছেন ৫৮৫ রান। শুধু দুই ম্যাচেই গিলের টেস্ট গড় ৩৫ থেকে বেড়ে ৪৩ হয়ে গেছে।

শাস্ত্রী গিলের অধিনায়কেও মুগ্ধ। দ্বিতীয় ইনিংসে ইংল্যান্ড ইনিংসে ধস নামানো পেসার আকাশদীপকে যেভাবে ব্যবহার করা হয়েছে সে কথা স্মরণ করে দিয়েছেন সাবেক কোচ, ‘প্রথম টেস্টে তোমার অধিনায়কত্ব ছিল প্রতিক্রিয়া নির্ভর। প্রতি বলে কী হচ্ছে, সে অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছে। এই খেলা তুমি প্রোঅ্যাকটিভ ছিলে। আকাশ দীপকে বেছে নিয়ে ইংলিশ কন্ডিশনে সম্ভবত ভারতের সেরা পেসারকে খুঁজে বের করেছ। পুরো সিরিজেই সে ভারতকে ঝামেলায় ফেলবে।’

গিল এরই মধ্যে জানিয়ে দিয়েছেন লর্ডস টেস্টে বুমরা ফিরবেন। এদিকে আকাশ দীপ সুযোগ পেয়েই ১০ উইকেট নিয়েছেন। একাদশে পেসার কাকে রেখে কাকে বাদ দেবেন- এমন ‘দুশ্চিন্তা’য় পড়তে চাইবেন যেকোনো অধিনায়ক।

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর