মাঠে কিংবা কথায়- লড়াইয়ে কেউ কাউকে ছাড় দিচ্ছে না

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০২:৪৮ পিএম

ভারত-ইংল্যান্ড সিরিজের লর্ডস টেস্ট শুধু মাঠের লড়াইয়ে থেমে থাকেনি, প্রতিনিয়ত চলেছে কথার লড়াই-ও। সে লড়াইয়ে ভারতের হয়ে সরব ছিলেন ভারতীয় অধিনায়ক শুভমান গিল। টেস্টের প্রথম দিনের পুরোটা ব্যাটিং করে ইংল্যান্ড ৪ উইকেট হারিয়ে ‘মাত্র’ ২৫১ রান তুলেছিল বলে খোঁচা দিতে ভোলেননি গিল। ইংলিশদের বাজবল কৌশলকে টেনে ভারতীয় অধিনায়ক বলেছিলেন, ‘ক্রিকেট আর উপভোগ্য রইল না। আবারও বিরক্তিকর টেস্ট ক্রিকেটে স্বাগতম।

সেখানেই শেষ নয়, টেস্টের তৃতীয় দিনের শেষভাগে ক্রলির সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় করেছেন কয়েকদফা। এবার সুযোগ বুঝে গিলকে পাল্টা দিতে ভোলেননি ইংলিশরা। টেস্টের চতুর্থ দিনে গতকাল গিলকে স্লেজিং করে প্রতিশোধ নিয়েছেন বেন স্টোকস-ডাকেটরা।

লর্ডসে প্রথম ইনিংসে দুদলই ৩৮৭ রান করার পর গতকাল দ্বিতীয় ইনিংসে ১৯২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। জবাবে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানে ৪ উইকেট হারিয়ে চতুর্থ দিন শেষ করেছে ভারত। ম্যাচের ফল নির্ধারণী পঞ্চম দিনে আজ ভারতের দরকার ১৩৫ রান, আর ইংল্যান্ডের দরকার ৬ উইকেট।

গতকাল দ্বিতীয় ইনিংসে দুই শ-র নিচে গুটিয়ে যাওয়ার পর ম্যাচে ভালোভাবে টিকে থাকতে দ্রুত ভারতের উইকেট ফেলতে হতো ইংলিশদের। ৪১ রানের মধ্যে ইয়াসাসভি জয়সোয়াল (০) ও করুণ নায়ারের (১৪) উইকেট নিয়ে সে পথে ঠিকভাবেই ছিলেন জোফরা আরচার-ব্রেডন কার্সরা।

ইনিংসের ১৩তম ওভারে গিল উইকেটে যান। সিরিজের প্রথম দুই টেস্টে ৩ সেঞ্চুরি (১৪৭, ২৬৯ ও ১৬১) তুলে নেওয়া গিল লর্ডসে প্রথম ইনিংসে তেমন কিছু (১৬ রান) করতে না পারলেও দ্বিতীয় ইনিংসে যে ভয়ংকর হয়ে উঠতে পারেন, সেটা জানা ছিল ইংলিশদের। সে কারণে গিলের মনোযোগ নষ্ট করে ঠান্ডা মাথায় স্লেজিং করতে থাকেন স্টোকস-ডাকেটরা। এতে গিলের করা আগের স্লেজিংয়ের প্রতিশোধও হয়ে যায় দারুণভাবে।

গিলের মুখোমুখি প্রথম বলেই ইংলিশ ফিল্ডাররা ভারতীয় অধিনায়ককে উদ্দেশ্য করে নিয়ে কিছু বলতে থাকেন। এ সময় স্টোকস সতীর্থদের উদ্দেশ্যে বলেন, ‘৬০০ রান করে সিরিজে ওর কাজ শেষ করেছে।’ এটা যে গিলের মনোযোগ নষ্ট করতে বলেছেন স্টোকস, সেটা সহজেই অনুমেয়।’

এরপর ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে গিলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ডাকেট বলেন, ‘ওর জন্য ৬০০ রানই যথেষ্ট।’

স্টোকস-ডাকেটের স্লেজিংয়ের জবাব কীভাবে দেন গিল, সেটাই ছিল দেখার। কিন্তু জবাবটা দিতে পারেননি। কয়েকবল পরেই কার্সের বলে এলবিডাব্লিউ হয়ে ফেরত যান গিল। তখন তাঁর নামের পাশে ৯ বলে ৬ রান!

দিনের খেলার শেষ মুহূর্তে আরও একটা উইকেট হারিয়েছে ভারত। নাইটওয়াচম্যান আকাশ দ্বীপকে (১) বোল্ড করেছেন স্টোকস।

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর