গুজবে বিভ্রান্ত হবেন না: বন্ধুকে মারধরের অভিযোগে তাসকিন

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৬:৫৩ পিএম

আজ হঠাৎ ভিন্ন এক কারণে সংবাদের শিরোনাম হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার তাসকিন আহমেদ। ডানহাতি এই পেসারের বিরুদ্ধে তাঁরই বাল্যবন্ধুকে মারধরের  অভিযোগ উঠে। শুধু অভিযোগ নয়, এই ঘটনায় ক্রিকেটার তাসকিন আহমেদের বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও করা হয়। 

এবার এই ঘটনা নিয়ে মুখ খুলেছেন তাসকিন আহমেদ নিজেই। তিনি জানিয়েছেন এই ঘটনার বাস্তবতা ভিন্ন, পুরো বিষয়টি মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। 

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে অনুরোধ জানিয়ে তাসকিন লেখেন, ‘সবাইকে অনুরোধ, গুজবে বিভ্রান্ত হবেন না। আমি আমার ছোটবেলার বন্ধুর গায়ে হাত তুলেছি এমন একটা ঘটনায় অনেক কিছুই ঘটে যাচ্ছে। আমার মনে হয় এমন গুজবে কান দিয়ে বিভ্রান্ত হবেন না এবং অন্য কেও বিভ্রান্ত করবেন না। এটা আমার, আমার পরিবার ও আমার বন্ধুর জন্য সম্মানজনক না।’ 

তাসকিন তাঁর পোস্টে আরও জানান যা হয়েছে তা নিয়ে তাঁর বন্ধুর সঙ্গে কথোপকথন হয়েছে, ‘যা ঘটেছে সেজন্য, বন্ধু ও আমার মধ্যে কথা হয়েছে। এটা যে পর্যায়ে গেছে কোন ভাবে এমনটা হওয়ার কথা নয় । শুধু একটা কথাই বলতে চাই বিষয়টা অন্য, বাস্তবতা ভিন্ন। (মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত)। আশা করি সত্য এর সাথেই থাকবেন সত্য কখনো মিথ্যা হয় না।’ 

তাসকিনের ফেসবুক পোস্টের আগেই তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগ নিয়ে মুখ খুলেছে বিসিবি। এই ব্যাপারে ইনডিপেনডেন্ট ডিজিটালকে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেন,  ‘আমরা তো মিডিয়াতে দেখেছি এটা। দোষী প্রমাণিত হওয়ার আগে আমরা তো তাঁকে কিছু বলতে পারছি না। আমরা এটা এখন পর্যবেক্ষণ করছি। তাসকিনের সঙ্গে যোগাযোগ হয়েছে, তাসকিন বলেছে এটার মধ্যে সে জড়িত ছিল না। এটা ফলস ইনফরমেশন।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর