৫ বছর ধরে জাতীয় দলে নেই, এবার খেলবেন অন্য দেশের হয়ে

আপডেট : ১৩ আগস্ট ২০২৫, ০৭:০৯ পিএম

২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছিল নিউজিল্যান্ডের ব্যাটসম্যান টম ব্রুসের। এরপর ব্ল্যাকক্যাপসের হয়ে খেলেছেন ১৭টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ। তবে দীর্ঘ ৫ বছর ধরে কিউইদের জার্সি আর গায়ে জড়াতে পারছেন না এই ডানহাতি ব্যাটসম্যান। ২০২০ সালের পর থেকে দলে ডাক না পাওয়া ব্রুস এবার দেশ বদলের সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজিল্যান্ডের বদলে এবার স্কটল্যান্ডের জার্সি গায়ে জড়াতে যাচ্ছেন ব্রুস। আনুষ্ঠানিকভাবে এক বিবৃতিতে ব্রুসকে নিজেদের দলে পাওয়ার খবর জানিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড। চলতি মাসের শেষ দিকে শুরু হতে যাওয়া ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে স্কটিশদের হয়ে খেলবেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। লিগ টু-তে নামিবিয়া ও কানাডার বিপক্ষে স্কটল্যান্ডের হয়ে ওয়ানডে খেলবেন ব্রুস।  

মূলত বাবার সূত্রে স্কটল্যান্ডের খেলার অনুমতি পেলেন ব্রুস। তাঁর বাবার জন্ম স্কটল্যান্ডের এডিনবরায়। সেই সূত্রেই ২০১৬ সালে স্কটল্যান্ডের একটি ডেভেলপমেন্ট দলের হয়েও খেলেছিলেন ব্রুস। এরপর তিনি পাড়ি জমান নিউজিল্যান্ড। সেখানে লম্বা সময় ধরে ঘরোয়া ক্রিকেট সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে খেলছেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

৯ বছর পর আবার নিউজিল্যান্ড ছেড়ে স্কটল্যান্ডে ফিরে উচ্ছ্বসিত ব্রুস ক্রিকেট স্কটল্যান্ডের দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আমার পরিবারের সঙ্গে স্কটল্যান্ডের দীর্ঘ ঐতিহ্য জড়িয়ে আছে। তারা আমাকে বিশ্ব মঞ্চে স্কটল্যান্ডের প্রতিনিধিত্ব করতে দেখে ভীষণ গর্বিত হবে। পাঁচ বছর আগে নিউজিল্যান্ডের হয়ে খেলার সুযোগ পেয়েছিলাম। এবার আমি বিশ্বমঞ্চে নিজের দক্ষতা প্রদর্শনের পাশাপাশি স্কটল্যান্ড দলকে সেই সাফল্যের পথে এগিয়ে নিতে চাই, আমি জানি এই গ্রুপটি (স্কটল্যান্ড দল) সফলতা এনে দেওয়ার সামর্থ্য রাখে।’
 
আগস্টের ২৯ থেকে ৬ সেপ্টেম্বর কানাডা ও নামিবিয়ার সঙ্গে চারটি ওয়ানডে ম্যাচ খেলবে স্কটক্যান্ড। সেখানেই নিজের দ্বিতীয় দেশের হয়ে ২২ গজে নামবেন ব্রুস।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর