পারফরম্যান্সে ভরাডুবি, বেতন কমতে যাচ্ছে বাবর-রিজওয়ানদের

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৭:১১ পিএম

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর যেন চোখ খুলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের। ৩৪ বছর পর ক্যারিবিয়ানদের কাছে ওয়ানডে সিরিজ হারা পাকিস্তান এবার ক্রিকেটারদের লাগাম টানতে যাচ্ছে। পারফরম্যান্সের ভরাডুবির কারণে বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের বেতন কমাতে যাচ্ছে পিসিবি।

৩ টেস্টের মধ্যে ১টিতে জয়, ১১ ওয়ানডের মধ্যে মাত্র ২টিতে জয় ও কদিন আগে বাংলাদেশের কাছে টি-টোয়েন্টি সিরিজ হার- সব মিলিয়ে চলতি বছরে পাকিস্তানের পারফরম্যান্সের গ্রাফ একেবারেই তলানিতে। 

ক্যারবিয়ানদের বিপক্ষে সিরিজ হারের পর এবার কঠিন পথেই হাঁটছে পিসিবি। ভারতের সংবাদ মাধ্যম টাইমস নাউ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের আইসিসির লভ্যাংশ না দেওয়ার পথে হাঁটতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। ফলে বার্ষিক বেতনের বাইরে পিসিবি থেকে আইসিসির লভ্যাংশের ৩ শতাংশ আর পাবেন না বাবর-রিজওয়ানরা।  

পিসিবির এমন সিদ্ধান্তের ফলে সবচেয়ে বড় ধাক্কা খেতে যাচ্ছে কেন্দ্রীয় চুক্তির ক্রিকেটাররা। আইসিসির লভ্যাংশ থেকে বছরে প্রায় ২৭ লাখ পাকিস্তানি রুপি পেয়ে থাকেন ‘এ’ গ্রেড ভুক্ত ক্রিকেটাররা। ‘বি’ ও ‘সি’ গ্রেডের জন্য অর্থটা প্রায় ১৫ ও ১০ লাখ পাকিস্তানি রুপি।   

আইসিসির লভ্যাংশ বেতন থেকে বাদ দেওয়ার ফলে বার্ষিক বেতন প্রায় ৩১.৫ শতাংশ কম পাবেন বাবর আজম ও রিজওয়ানের মতো সিনিয়র ক্রিকেটাররা। শাহিন আফ্রিদি, নাসিম শাহদের বার্ষিক বেতন কমবে প্রায় ৩৩.৩৩ শতাংশ।  

জানা গেছে, এশিয়া কাপের আগেই পিসিবি ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি ঘোষণা করতে যাচ্ছে। সেখানে তরুণ ব্যাটসম্যান হাসান নওয়াজসহ নতুন একাধিক ক্রিকেটার কেন্দ্রীয় চুক্তিতে যুক্ত হতে পারেন।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর