বাবর-রিজওয়ানকে আরেক ধাপ নিচে নামিয়ে দিল পিসিবি

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ০২:৫৭ পিএম

অনেক দিন ধরেই চেনা রূপে নেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। পারফরম্যান্সের গ্রাফ ক্রমাগত নিচের দিকে নামার সঙ্গে টি-টোয়েন্টি দলেও জায়গা হারিয়েছেন দুজন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজেও হাসেনি দুজনের ব্যাট। এ সময় গুঞ্জন ছড়ায়, বেতন কমতে যাচ্ছে বাবর-রিজওয়ানের। সে গুঞ্জনই এবার বাস্তবে পরিণত হয়েছে।

২০২৫-২৬ মৌসুমের জন্য ক্রিকেটারদের বার্ষিক চুক্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এবারের চুক্তিতে ৩০ জন ক্রিকেটারকে রেখেছে পিসিবি। চমকে যাওয়ার মতো খবর হচ্ছে, আগের মৌসুমের চুক্তিতে ক্যাটাগরি ‘এ’-তে থাকা বাবর-রিজওয়ান এবার জায়গা পেয়েছেন ক্যাটাগরি ‘বি’ তে। মজার বিষয়, শীর্ষ ক্যাটাগরি ‘এ’ তে কোনো ক্রিকেটারকেই রাখেনি পিসিবি।

এক বিবৃতিতে পিসিবি জানিয়েছে, প্রতিভাবান ক্রিকেটারদের সমর্থন ও স্বীকৃতি দিতে পিসিবির যে প্রতিজ্ঞাবদ্ধ, সেটারই প্রতিফলন ঘটেছে বার্ষিক চুক্তিতে। এ মৌসুমের চুক্তির সময়সীমা গত ১ জুলাই থেকে শুরু হয়ে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত। চুক্তিবদ্ধ ৩০ ক্রিকেটারকে ‘বি’, ‘সি’ ও ‘ডি’- এই তিন ক্যাটাগরিতে সমান ১০ জন করে রাখা হয়েছে।

বিবৃতিতে পিসিবি উল্লেখ করেছে, ‘গত মৌসুমে ২৭ জন খেলোয়াড় চুক্তিবদ্ধ ছিল। এ মৌসুমে তা বাড়িয়ে ৩০-এ উন্নীত করা হয়েছে। এর মধ্যে নতুনভাবে চুক্তিবদ্ধ ক্রিকেটার ১২ জন। যা একদিকে প্রতিশ্রুতিশীল নতুন প্রতিভার আবির্ভাবকে তুলে ধরেছে। অন্যদিকে স্কোয়াডকে গভীরতা দেওয়া ও ভবিষ্যত বিবেচনায় বোর্ডের কৌশলগত মনোযোগকে ইঙ্গিত করেছে।’

নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটাররা হলেন- আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হোসাইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, শাহিবজাদা ফারহান, সালমান মির্জা ও সুফিয়ান মুকিম।

পিসিবি জানিয়েছে, পারফরম্যান্স বিবেচনায় চুক্তিতে পাঁচজন ক্রিকেটারের উন্নতি হয়েছে। ‘সি’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন আবরার আহমেদ, হারিস রউফ, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা ও শাদাব খান।

নয়জন ক্রিকেটার আগের অবস্থান ধরে রেখেছেন। এছাড়া গত মৌসুমের চুক্তি থেকে বাদ পড়েছেন আট ক্রিকেটার। তারা হলেন, আমির জামাল, হাসিবুল্লাহ, কামরান গুলাম, মির হামজা, মোহাম্মদ আলী, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মাদ ইরফান খান এবং উসমান খান।

২০২৫-২৬ মৌসুমের বার্ষিক চুক্তিতে খেলোয়াড়দের অবস্থান:

ক্যাটাগরি ‘বি’: আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সায়েম আইয়ুব, সালমান আলী আঘা, শাদাব খান ও শাহিন শাহ আফ্রিদি।

ক্যাটাগরি ‘সি’: আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নেওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, শাহিবজাদা ফারহান, সাজিদ খান ও সৌদ শাকিল।

ক্যাটাগরি ‘ডি’: আহমেদ দানিয়াল, হোসাইন তালাত, খুররম শেহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ ও সুফিয়ান মুকিম।  

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর