র‍্যাঙ্কিংয়ে নেই কোহলি-রোহিতের নাম, অবসরের ইঙ্গিত? 

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ০৪:২৮ পিএম

ভারতের ইংল্যান্ড সফর থেকেই গুঞ্জন শোনা যাচ্ছিল ওয়ানডে থেকেও অবসর নিতে পারেন বিরাট কোহলি-রোহিত শর্মা। আনুষ্ঠানিকভাবে এই ব্যাপারে কোনো কিছু না জানা গেলেও, এবার সেই গুঞ্জন আরও বাড়িয়ে দিয়েছে আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আজ ওয়ানডে ক্রিকেটের ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিং আপডেট করেছে। যেখানে নাম নেই কোহলি-রোহিতের। অথচ সর্বশেষ র‍্যাঙ্কিংয়েও দুইয়ে ছিলেন রোহিত, চারে কোহলি।

এক বছর টানা না খেললে বা অবসর নিলেই আইসিসি ক্রিকেটারদের নাম র‍্যাঙ্কিং থেকে সরিয়ে ফেলে। তবে এখন পর্যন্ত কোহলি-রোহিত ওয়ানডে থেকে অবসরের ঘোষণা দেননি। তাহলে কীভাবে সরে গেল তাঁদের নাম?

আইসিসির নিয়ম বলছে, একজন ক্রিকেটার ৯-১২ মাস ক্রিকেটের মধ্যে না থাকলে আইসিসি র‍্যাঙ্কিং থেকে তার নাম সরে যেতে পারে। তবে এই নিয়মের ক্ষেত্রেও কোহলি-রোহিতের নাম সরানো সম্ভব না। 

কারণ চলতি বছরের ৯ মার্চ চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে দুজনেই খেলেছেন। ৫ মাস ধরে ক্রিকেট না থাকলেও আইসিসির নিয়ম বলছে র‍্যাঙ্কিংয়ে ক্রিকেটার নাম থাকবে। 

আইসিসির এমন র‍্যাঙ্কিং আপডেটের ফলে সমর্থকদের মাঝে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন, আইসিসি ভুল করে এমনটা করেছে। আবার অনেকে বলছেন, অনেকটা নীরবেই দুজন অবসর নিয়ে নিয়েছেন বিসিসিআইয়ের চাপে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর