লিটনদের ২০০-২৫০ রানের প্রস্তুতিতে বাধ্য করছে ডাচরাই

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৪ পিএম

সিরিজের আগে ব্যাটিংয়ে প্রস্তুতি নিয়ে প্রশ্নে সাহসী ক্রিকেটের কথা বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। বলেছিলেন ২০০-২৫০ রান করতে পারার প্রস্তুতির কথা। কিন্তু সিরিজের প্রথম দুই ম্যাচেই টস জিতে আগে বোলিং নেয় বাংলাদেশ। নেদারল্যান্ডস দুই ম্যাচের কোনোটিতেই ১৫০-ও করতে না পারায় বাংলাদেশের ব্যাটিংয়ে ২০০-২৫০ রানের প্রস্তুতিটাই আর হলো না। 

কিন্তু সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আজ সে প্রস্তুতিতে নামতে বাংলাদেশকে বাধ্য করছে ডাচরাই। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছে নেদারল্যান্ডস। এশিয়া কাপের আগে সিলেটে ডাচদের হোয়াইটওয়াশ করার মিশনে নামা বাংলাদেশ আজ ম্যাচে নামছে একাদশে পাঁচটি পরিবর্তন নিয়ে। 

দীর্ঘ তিন বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি একাদশে জায়গা পেয়েছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান। ২০২২ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন সোহান। 

এছাড়াও একাদশে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন, শরীফুল ইসলাম, রিশাদ হোসেন ও শামীম হোসেন। আগের ম্যাচের একাদশ থেকে বিশ্রাম দেওয়া হয়েছে পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, তাসকিন আহমেদ, শেখ মেহেদী ও মোস্তাফিজুর রহমানকে।

বাংলাদেশ একাদশ 

লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, নুরুল হাসান সোহান, শামীম হোসেন , মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম , নাসুম আহমেদ।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর