লিটন নেই চোটের কারণে

সৌম্যকে নিয়ে আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

এশিয়া কাপে বাংলাদেশের পথচলা শেষ হয়ে গেছে তিন দিন আগে, তবে বাংলাদেশ দল এখনো দুবাইয়েই আছে। আরব আমিরাতেই যে আফগানিস্তানের সঙ্গে তিন টি-টোয়েন্টির একটা সিরিজ খেলবে বাংলাদেশ। শারজায় আগামী মাসের শুরুতে হতে যাওয়া সেই সিরিজের জন্য আজ দল ঘোষণা করেছে বাংলাদেশ।

এশিয়া কাপের দল থেকে এই সিরিজের দলে একটাই বদল – চোটের কারণে এশিয়া কাপে নিজেদের শেষ দুই ম্যাচে খেলতে না পারা নিয়মিত অধিনায়ক লিটন দাস এই সিরিজে খেলছেন না। তাঁর জায়গায় ভারত ও পাকিস্তানের বিপক্ষে সেই দুই ম্যাচে অধিনায়কত্ব করা জাকের আলী অনিকই আফগানিস্তান সিরিজেও দলের অধিনায়ক। লিটনের বদলে দলে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার।

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষবার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলেছেন সৌম্য। সম্প্রতি শুরু হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে সিলেটে দুই ম্যাচে খুলনার হয়ে ৬৩ ও ৪৫ রানের দুটি ইনিংস খেলেছেন সৌম্য।

লিটনের চোটের অবস্থা জানিয়ে বিসিবির বিবৃতিতে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, ‘…এমআরআই স্ক্যানে (লিটনের) বাঁ পাশের অ্যাবডমিনাল মাসলে গ্রেড-১ চিড় ধরা পড়েছে। পুনর্বাসন প্রক্রিয়া চলছে, এই টি-টোয়েন্টি সিরিজে ও খেলতে পারবে না। মেডিক্যাল টিম ওর পুনর্বাসনের সবদিক দেখভাল করবে, অগ্রগতি তদারকি করবে।’

সিরিজের তিন ম্যাচ ২, ৩ ও ৫ অক্টোবর।

আফগানিস্তান সিরিজের বাংলাদেশ দল:

জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, সাইফউদ্দিন, সৌম্য সরকার।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর