একহাত নিলেন ওয়াসিম আকরাম

হারিস রউফ ভারতের জন্য একজন রান মেশিন

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:১৪ পিএম

ভারতের বিপক্ষে হারের পর থেকেই পাকিস্তানের পেসার হারিস রউফকে নিয়ে চারিদিকে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। ডানহাতি এই পেসার গতকাল ফাইনালে ৩ ওভার ৪ বলে ৫০ রান দিয়েছেন। ক্রিকেট বিশ্লেষকদের অনেকেই হারিসের বোলিংকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন। তবে এবার হারিসকে একহাত নিতে ভুল করেননি সাবেক কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। 

ম্যাচ শেষে রউফের বাজে বোলিংয়ের প্রসঙ্গ এনে ওয়াসিম আকরাম তাঁকে রান মেশিনও আখ্যা দিয়েছেন। ২০২৩-২৪ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে হারিস রউফ পাকিস্তানের হয়ে টেস্ট ম্যাচ খেলতে রাজি হননি। এর বদলে সে সময় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে লিগ খেলেছিলেন এই ডানহাতি পেসার। সে সময় হারিসকে উদ্দেশ্য করে কিংবদন্তি ওয়াসিম আকরাম বলেছিলেন, লাল বলের ক্রিকেট খেলতে না চাওয়া মানে আপনি উন্নতি করতে চান না। ওয়াসিম আকরাম গতকালও একই কথা বলেছেন। 

ম্যাচ শেষে ব্রডকাস্টারদের সঙ্গে আলাপকালে সনি স্পোর্টসে হারিসকে নিয়ে ওয়াসিম আকরাম বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি, ও বোলার হিসেবে একজন রান মেশিন। বিশেষ করে ভারতের বিপক্ষে। আমি ওর সমালোচনা করছি না। গোটা দেশই ওর সমালোচনা করছে এবং ও লাল বলের ক্রিকেট খেলছে না। ও উন্নতি করবে না। যদি ও খেলার আগ্রহ না দেখায়, তাহলে আপনি আপনার দলে এমন একজন খেলোয়াড় চাইবেন না যে লাল বল ক্রিকেট খেলতে অস্বীকৃতি জানায়। অন্তত চার বা পাঁচটি প্রথম শ্রেণির ম্যাচ খেলুক।’

আকরাম রউফের ব্যাপারে পিসিবিকে আরও চিন্তা করার পরামর্শ দিয়েছেন, ‘(ওর) নিয়ন্ত্রণ নেই কারণ ও লাল বলের ক্রিকেট খেলে না। পিসিবিকে চিন্তা করতে হবে, যদি আপনি লাল বলের ক্রিকেট না খেলতে চান, তাহলে ধন্যবাদ।’

পাকিস্তানের এই কিংবদন্তির হারিসকে রান মেশিন বলার অবশ্য যথেষ্ট কারণ আছে। ভারতের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা রউফ ৮.৬৬ ইকোনমিতে ২৩১ রান দিয়েছেন, যেখানে গড় ২৫.৬৬ রান। 

গতকাল এশিয়া কাপের ফাইনালে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে রান বিলিয়েছেন হারিস রউফ। ৬ ওভারে ভারতের যখন ৬৪ রানের প্রয়োজন ছিল, তখন হারিস এসে ১৭ রান দিয়েছেন। এরপর ৩ ওভারে যখন ৩০ রানের দরকার তখন দিয়েছেন ১৩ রান। শেষ ওভারে ১০ রানের সমীকরণের সময় ৪ বলেই দিয়েছেন ১৩ রান। ৫ উইকেটের হারে ভারতের কাছে এশিয়া কাপের শিরোপাও খুইয়েছে পাকিস্তান। 

আকরাম আরও জানিয়েছেন হারিসের বোলিং লাইন লেন্থের উন্নতি করা উচিত। সাবেক সতীর্থ ওয়াকার ইউনিসের সঙ্গে হারিসের বিষয়ে আলোচনার একটি অংশের কথা জানিয়ে আকরাম সনি স্পোর্টসকে আরও বলেন, ‘আপনি ওর লেন্থে উন্নত করতে চান, ওর রান-আপ সবচেয়ে সাবলীল নয়। আমি ওয়াকারের (ইউনিস) সাথে কথা বলছিলাম এবং জিজ্ঞাসা করেছিলাম, ও রান আপ ঠিক করেনি? ও কীভাবে গত চার বা পাঁচ বছর ধরে খেলছে। সে (ওয়াকার) বলেছিল ও লাল বলের ক্রিকেট খেলে না।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর