পাপ করেছেন অন্যরা, শাস্তি পাচ্ছেন বাবররা

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

এশিয়া কাপে পাকিস্তানের ব্যর্থতার পর এবার দেশটির ক্রিকেট বোর্ড এক ধরনের শাস্তির পথে হাঁটছেন। ভারতের বিপক্ষে ফাইনালসহ মোট তিনবার হারের মুখ দেখা পাকিস্তানের ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার ব্যাপারে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে পিসিবি। 

আজ এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার জন্য পাকিস্তানের ক্রিকেটারদের অনাপত্তিপত্র সাময়িকভাবে স্থগিত রাখার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড- খবর ইএসপিএন ক্রিকইনফোর।

আর তাতেই কপাল পুড়তে যাচ্ছে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানদের। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে দুজনেই দল পেয়েছেন। তাঁদের ভক্তদের আশা ছিল দিয়ে ফের টি-টোয়েন্টি ক্রিকেটে এই দুজনকে লড়তে দেখা যাবে। তবে পিসিবির অনাপত্তিপত্র স্থগিতের কারণে সেই আশা এবার ক্ষীণ হয়ে এসেছে। 

পিসিবি মূলত এশিয়া কাপে ক্রিকেটারদের ব্যর্থতার কারণেই এমন সিদ্ধান্ত নিয়েছে। এশিয়া কাপের দলে না থেকেও সালমান আগাদের ব্যর্থতার দায়ে এবার এক প্রকার শাস্তি পেতে যাচ্ছেন বাবররা। শুধু এই দুই ক্রিকেটার নয়, পিসিবির এমন সিদ্ধান্তের কারণে বিগ ব্যাশ না খেলার পথে আছেন দল পাওয়া আরও ৪ জন- শাদাব খান, হাসান আলী, হারিস রউফ ও শাহিন শাহ আফ্রিদি।

পিসিবির এমন সিদ্ধান্ত এক বিবৃতিতে নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী সুমায়ের আহমেদ সৈয়দ। ক্রিকইনফো তাদের এক প্রতিবেদনে জানিয়েছে পিসিবি প্রধান মহসিন নাকভির আদেশ ক্রমেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

বিদেশি লিগের অনাপত্তিপত্র স্থগিতের সেই বিবৃতিতে বলা হয়েছে, ‘পিসিবি চেয়ারম্যানের অনুমোদনের সঙ্গে, লিগ এবং অন্যান্য বিদেশি টুর্নামেন্টে অংশগ্রহণের ক্ষেত্রে খেলোয়াড়দের জন্য প্রদত্ত সব ধরনের অনাপত্তিপত্র (এনওসি) পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হলো।’ 

অনাপত্তিপত্র স্থগিত হওয়ায় পিসিবির আগের সিদ্ধান্তও বাতিল হয়ে গিয়েছে। এই সিদ্ধান্তের আগে থেকেই পিসিবির নিয়ম ছিল, এক বছরে পাকিস্তানের ক্রিকেটাররা মাত্র দুইটি বিদেশি লিগে খেলতে পারবেন। 

১৪ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিগ ব্যাশে বাবর আজম সিডনি সিক্সার্সে চুক্তিবদ্ধ হয়েছিলেন। এছাড়া ড্রাফট থেকে মোহাম্মদ রিজওয়ানকে দলে নিয়েছিল মেলবোর্ন রেনিগেডস।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর