রিজওয়ানকে সরিয়ে দিয়ে শাহিন আফ্রিদির ওপর ভরসা রাখছে পাকিস্তান

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৮:২৮ এএম

এ মুহূর্তে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলছে পাকিস্তান। টেস্ট সিরিজ শেষে ২৮ অক্টোবর থেকে প্রোটিয়াদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। আর ৪ নভেম্বর শুরু হবে দুদলের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। 

সম্প্রতি এক বিবৃতিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানায়, সাউথ আফ্রিকা সিরিজের জন্য ওয়ানডে অধিনায়ক এখনো চূড়ান্ত করা হয়নি। তখনই শঙ্কা জেগেছিল, পাকিস্তানের ওয়ানডের নেতৃত্ব হারাতে যাচ্ছেন মোহাম্মদ রিজওয়ান।

সে আশঙ্কাই সত্যি হয়েছে। রিজওয়ানকে পাকিস্তানের ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর জায়গায় নতুন দায়িত্ব পেয়েছেন শাহিন শাহ আফ্রিদি। গতকাল সোমবার রাতে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিসিবি।

রিজওয়ানকে কেন সরিয়ে দেওয়া হয়েছে, সেটার কোনো কারণ জানায়নি পিসিবি। এমনকি পিসিবির দেওয়া বিবৃতির কোথাও রিজওয়ানের নাম পর্যন্ত উল্লেখ করা হয়নি। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদে নির্বাচক কমিটির সঙ্গে সাদা বলের প্রধান কোচ মাইক হেসনের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত সপ্তাহে পিসিবি যখন রিজওয়ানকে সরানোর ইঙ্গিত দিয়েছিল, তখন দেশটির ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছিল, নির্বাচক ও উপদেষ্টা কমিটির সঙ্গে বৈঠক করে নতুন ওয়ানডে অধিনায়ক নির্বাচনের জন্য পিসিবি সভাপতি মহসীন নাকভিকে অনুরোধ করেছেন প্রধান কোচ মাইক হেসন।

কিন্তু ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ক্রিকইনফো এক প্রতিবেদনে জানিয়েছে, রিজওয়ানকে সরানো কোচের দাবিতে নয়, বরং বোর্ডের সর্বোচ্চ পর্যায়ের সমর্থনেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রিজওয়ান পাকিস্তানের নেতৃত্ব পান গত বছরের অক্টোবরে। সে সময় ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণের দায়িত্ব দেওয়া হয় এ উইকেটকিপার ব্যাটসম্যানকে। তবে টি-টোয়েন্টির দায়িত্ব বেশিদিন সামলাতে পারেননি রিজওয়ান। গত বছরের নভেম্বরেই টি-টোয়েন্টির অধিনায়কত্ব হারান তিনি। রিজওয়ানের অধীনে ৪ টি-টোয়েন্টি খেলে চারটিতেই হেরেছে পাকিস্তান।

টি-টোয়েন্টিতে সুবিধা করতে না পারলেও ওয়ানডেতে রিজওয়ানের শুরুটা হয়েছিল দুর্দান্ত। রিজওয়ানের নেতৃত্বে ২০২৪ সালে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজ জেতে পাকিস্তান। কিন্তু চলতি বছর মুদ্রার উল্টো পিঠ দেখতে থাকে দলটি। এ বছর এখন পর্যন্ত একটিও ওয়ানডে সিরিজ জিততে পারেনি পাকিস্তান। পাশাপাশি ঘরের মাঠে চ্যাম্পিয়নস ট্রফিতেও পাকিস্তানের ভরাডুবি হয়েছে। এসব কারণেই রিজওয়ানের ওপর আস্থা হারায় পিসিবি।

অন্যদিকে পাকিস্তানের নতুন ওয়ানডে অধিনায়ক শাহিন আফ্রিদি এ সংস্করণে দুর্দান্ত ফর্মে আছেন। গত বছর পাকিস্তানের সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি। পাশাপাশি অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকায় সিরিজ জয়ে বল হাতে বড় অবদান রেখেছেন। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর এ সংস্করণে পূর্ণ সদস্য দেশগুলোর পেসারদের মধ্যে শাহিন আফ্রিদির (৪৫ উইকেট) চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ। 

অবশ্য এর আগেও পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন আফ্রিদি। তবে সেই অভিজ্ঞতাটা সুখকর ছিল না। ২০২৪ সালের জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে টি-টোয়েন্টির দায়িত্ব পেয়েছিলেন আফ্রিদি। তাঁর অধীনে পাঁচ ম্যাচ সিরিজের চারটিতেই হেরেছিল পাকিস্তান। পরে নেতৃত্ব হারান তিনি।

এবার ওয়ানডেতে পাকিস্তানের শাহিন আফ্রিদি অধ্যায় শুরু হতে যাচ্ছে সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে। ৪ নভেম্বর ফয়সালাবাদে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। একই ভেন্যুতে পরের দুটি ওয়ানডে হবে ৬ ও ৮ নভেম্বর।

দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি না পাওয়া কিংবা পিএসএলে কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা।
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর