১৭ বছরে যা দেখতে হয়নি, এবার সেই রেকর্ড কোহলির নামের পাশে

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ১২:৪৭ পিএম

৩০৪ ওয়ানডে, ৫১ সেঞ্চুরি, ১৪১৮১ রান- নামের পাশে অজস্র রেকর্ড বিরাট কোহলির। ক্যারিয়ারের সায়াহ্নে থাকা এই ক্রিকেটার ওয়ানডে ক্রিকেটে যতই খেলেছেন রেকর্ডবুকে নিজের নাম ভিন্নভাবে লিখিয়েছেন। তবে এবার ৬২৭৫ দিন, ১৭ বছরেও যা হয়নি, তা-ই করে বসলেন কোহলি।

অপ্রত্যাশিত এক রেকর্ড এবার কোহলির নামের পাশে। যা হয়তো কখনো তিনি চাননি। এই প্রথমবার ওয়ানডেতে টানা দুই ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন কোহলি। 

আজ অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ৪ বলে শূন্য রান করে জেভিয়ার বার্টলেটের বলে এলবিডাব্লিউ হয়ে ফিরেছেন কোহলি। আর তাতেই নামের পাশে টানা দুই ম্যাচে দুই ডাকের অপ্রত্যাশিত এক রেকর্ড। এর আগে সিরিজের প্রথম ওয়ানডেতে পার্থে ৮ বলে শূন্য রানে ফিরেছিলেন কোহলি। 

২০০৮ সালে আন্তর্জাতিক ওয়ানডে অভিষেকের পর এটাই প্রথমবার, যখন কোহলি টানা দুই ওয়ানডে ইনিংসে শূন্য রানে আউট হলেন।

অ্যাডিলেডে ভারতের ইনিংসের সপ্তম ওভারে ব্যাট করতে নেমেছিলেন কোহলি। জেভিয়ার বার্টলেটের প্রথম তিনটি বল সতর্কভাবে খেলার পর চতুর্থ বলটি ভেতরে ঢুকে তার প্যাডে আঘাত হানে। আম্পায়ার সঙ্গে সঙ্গেই আউটের ইঙ্গিত দেন, অপর প্রান্তে থাকা রোহিত শর্মার সঙ্গে কথা রিভিউ নেওয়ার জন্য আলোচনা করেছিলেন কোহলি। তবে শেষ পর্যন্ত আর রিভিউ না নিয়েই প্যাভিলিয়নের পথে হাঁটেন তিনি।

পার্থে কোহলির ব্যাটে রান না দেখায় অনেকেই ভেবেছিলেন আজ জ্বলে উঠবেন তিনি। এমন ভাব নার পেছনে এই অ্যাডিলেডে কোহলির রেকর্ডও আশা দেখাচ্ছিল।

চার ইনিংসে ৬১ গড়ে, দুই সেঞ্চুরিতে ২৪৪ রান। সর্বোচ্চ ১০৭ রানের ইনিংস। অ্যাডিলেডে কোহলির দুই সেঞ্চুরিই ঐতিহাসিক, বিশেষ করে ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি, যা ভারতের প্রথম ব্যাটার হিসেবে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপে সেঞ্চুরি করার কীর্তি ছিল। 

বর্তমানে কোহলির ওয়ানডেতে সেঞ্চুরির সংখ্যা ৫১, যা শচীন টেন্ডুলকারের টেস্ট সেঞ্চুরির সংখ্যার সমান। আর মাত্র একটি সেঞ্চুরি করলেই তিনি ওয়ানডেতে এককভাবে সর্বাধিক সেঞ্চুরির মালিক হবেন। তবে টানা দুটি বাজে ইনিংসের পর কোহলির ওয়ানডে ক্যারিয়ার সামনে কতদূর যাবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

কোহলির ব্যর্থতার দিনে অবশ্য রানে ফিরেছেন রোহিত শর্মা। আগের ম্যাচে ৮ রান করলেও আজ ফিফটি দেখা পেয়েছেন রোহিত। যদিও সেঞ্চুরির সুযোগ হাতছাড়া করে ৯৭ বলে ৭৩ রান করে ফিরেছেন এই ওপেনার। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ৪২ ওভারে ৬ উইকেটে ২১৩ রান।  

আভিষেকের ঝোড়ো সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রানের সংগ্রহ পেয়েছিল ভারত। রান তাড়ায় নেমে মোটে ৯৪ রানে গুটিয়ে গেছে আফগানরা। তাতে ১২৭ রানে জিতে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে...
এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
ভারতের চ্যাম্পিয়ন শিরোপা না নেওয়ার নেপথ্যে কী? সেই পুরোনো কাহিনি। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) প্রেসিডেন্ট মহসীন নাকভির হাত থেকে ট্রফি নেবে না ভারত। কারণটা সহজেই অনুমেয়। নাকভি একই সঙ্গে ভারতের...
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর