মিরপুরে ১০ বছরের আক্ষেপ ঘুচালেন সাইফ-সৌম্য

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৩ পিএম

মিরপুরের পিচে প্রথম দুই ওয়ানডে যারা দেখেছেন তাদের আজ চোখ কপালে তোলার অবস্থা। প্রথম দুই ম্যাচে উইকেটে টিকে থাকাই ব্যাটসম্যানদের জন্য বড় চ্যালেঞ্জ ছিল, সেই পিচে আজ সৌম্য সরকার-সাইফ হাসান দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্স উপহার দিয়েছেন। শুধু তা-ই নয়, দুজনে মিলে মিরপুরের উইকেটে ১০ বছরের পুরনো এক আক্ষেপ ঘুচিয়েছেন।
 
ব্যাটিং পাওয়ার প্লে-তে কোনো উইকেট না হারিয়ে ৭৪ রান তোলার পথেই যে রেকর্ড গড়েছেন সৌম্য-সাইফ, তা বাংলাদেশের জন্য গর্বের চেয়ে বরং লজ্জার। এই জুটিই এ বছরে ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ৫০ পেরোনো উদ্বোধনী জুটি! 

ফিফটি পেরোনো দুই ওপেনার ১৬তম ওভারে বাংলাদেশকে এক শ রানও পার করান। তাতেই মিরপুরের দশ বছরের একটা আক্ষেপ ঘুচল! ২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে যে কোনো দল মিলিয়েই সেঞ্চুরি পাওয়া প্রথম উদ্বোধনী জুটি বনে গেল সৌম্য-সাইফের জুটি। 

২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস। এরপর এই দশ বছরে এর আগে সর্বোচ্চ উদ্বোধনী জুটি ছিল শ্রীলঙ্কার দানুশকা গুনাথিলকা ও উপুল থারাঙ্গার অবিচ্ছিন্ন ৮৩ রানের। ২০১৮ সালের ২৫ জানুয়ারির সে ম্যাচ অবশ্য বাংলাদেশের জন্য তেতো এক স্মৃতির – ৮২ রানে অলআউট হওয়ার পর ১০ উইকেটে হেরেছিল বাংলাদেশ।
 
১০ বছরের এমন আক্ষেপ ঘুচানোর পর আরও এক রেকর্ডে দ্বিতীয় হয়েছে সাইফ-সৌম্য জুটি। বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েছেন এ দুজন। ২৬তম ওভারে ৭২ বলে ৮০ রান (৬ চার, ৬ ছয়) করে সাইফ যখন প্যাভিলিয়নে ফিরছেন, তখন বাংলাদেশের স্কোরবোর্ডে ১৭৬ রান - যা ওপেনিংয়ে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি। 

এতদিন দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি ছিল মেহরাব হোসেন অপি ও শাহরিয়ার হোসেনের। এ দুজনে ১৯৯৯ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকায় ১৭০ রানের ওপেনিং জুটি গড়েছিলেন। বাংলাদেশের সর্বোচ্চ ওপেনিং রানের জুটি তামিম ইকবাল ও লিটন দাসের। এ দুজনে মিলে ২০২০ সালে সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে ২৯২ রানের জুটি গড়েছিলেন।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর