ঘুরেফিরে সেই বাবরকেই ফেরাল পাকিস্তান

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৩ পিএম

২০২৪ সালের ডিসেম্বরে সাউথ আফ্রিকার বিপক্ষে খেলার পর থেকে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে আর সুযোগ পাননি বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি রান(৪২২৩) বাবরের হলেও তাঁর স্টাইক রেট নিয়ে প্রশ্ন  থেকেই যাচ্ছিল। তবে লম্বা বিরতির পর এবার ১২৯ স্ট্রাইক রেটের বাবর আজমকে আবারও দলে ফিরিয়েছে পাকিস্তান।  

ঘরের মাঠে আসন্ন সাউথ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং শ্রীলঙ্কা, জিম্বাবুয়েকে নিয়ে পাকিস্তানের ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে ১৫ সদস্যের দলে ডাক পেয়েছেন বাবর। 

বাবরের সঙ্গে দলে ফিরেছেন পেসার নাসিম শাহও। দুজনেই এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন না। সাউথ আফ্রিকার বিপক্ষে পাকিস্তান দলে নতুন মুখ অভিষেকের অপেক্ষায় থাকায় অফ স্পিনার উসমান তারিক।  

এশিয়া কাপে অধিনায়কত্ব নিয়ে সমালোচনা হলেও পাকিস্তানের নেতৃত্বে সালমান আলী আগাই থাকছেন। এদিকে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফখর জামান, হারিস রউফ ও মোহাম্মদ হারিস।

সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ ও ত্রিদেশীয় সিরিজের জন্য ফখর জামান, সুফিয়ান মুকিম ও হারিস রউফকে রিজার্ভ হিসেবে রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।  

আগামী ২৮ অক্টোবর থেকে সাউথ আফ্রিকার বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি শুরু হবে। ম্যাচ তিনটি হবে রাওয়ালপিন্ডি ও লাহোরে। এ দুই মাঠে আগামী ১৭ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ত্রিদেশীয় সিরিজ। 

এদিকে সাউথ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের জন্যও দল ঘোষণা করেছে পিসিবি। সাউথ আফ্রিকার বিপক্ষে নতুন ওয়ানডে অধিনায়ক হিসেবে শাহিন আফ্রিদির এটিই হবে প্রথম সিরিজ।     

পাকিস্তানের টি-টোয়েন্টি দল: সালমান আলী আগা (অধিনায়ক), আবরার আহমেদ, আবদুল সামাদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নেওয়াজ, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান (উইকেটকিপার), উসমান তারিক।

রিজার্ভ: ফখর জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম

পাকিস্তানের ওয়ানডে দল: শাহিন শাহ আফ্রিদি, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, ফখর জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, মোহাম্মদ নেওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর