১৭ ওভার বাঁধ দিয়ে রেখেছিল বাংলাদেশ, শেষ তিন ওভারে দেখেছে বন্যা

আপডেট : ২৭ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ পিএম

২৪ বলের মধ্যে ১৪টিই ডট। ৪ ওভারে নাসুম আহমেদ রান দিয়েছেন মাত্র ১৫, কোনো উইকেট অবশ্য পাননি। তাঁর ৪ ওভারে ওয়েস্ট ইন্ডিজের বাউন্ডারি বলতে একটা ছক্কাই!

নিজের শেষ ওভারের শেষ বলে ছক্কাটা না খেলে মোস্তাফিজুর রহমানের বোলিং ফিগারও এমনই থাকত, এর আগে তাঁর বলে একটিও বাউন্ডারি যে হয়নি! শেষ পর্যন্ত ‘ফিজ’ ৪ ওভারে দিয়েছেন ২৪ রান। ১৭তম ওভারের প্রথম বলে তাঁর বলে রভম্যান পাওয়েলের সহজ ক্যাচটা তানজিম সাকিব ছেড়ে না দিলে একটা উইকেটও হতো মোস্তাফিজের।  

সেই রভম্যান পাওয়েলই পরে বাংলাদেশের আফসোসের নাম হয়ে উঠলেন। সে সময়ে তানজিম ক্যাচটা ধরতে পারলে পাওয়েল আউট হয়ে যেতেন ৭ রানেই, ওয়েস্ট ইন্ডিজের রান তখন ছিল ১১০। এরপরও ছন্দ খুঁজে পেতে পাওয়েলের সময় লেগেছে। ১৮তম ওভারের শেষ বলে তাসকিনকে তাঁর ইনিংসের প্রথম চারটি মারার আগে পাওয়েলের রান ছিল ১৯ বলে ১১।

কিন্তু সেই পাওয়েলই শেষ পর্যন্ত ১ চার ৪ ছক্কায় ২৮ বলে করেছেন ৪৪ রান। তাঁর সঙ্গে অধিনায়ক শাই হোপের (২৮ বলে ৪৬) ঝড়ে এমনই অবস্থা যে, একটা সময়ে যে ওয়েস্ট ইন্ডিজ ১৫০ পেরোতে পারবে বলেই সংশয় ছিল, তারা শেষ পর্যন্ত ২০ ওভারে ৩ উইকেটে তুলেছে ১৬৫ রান। তানজিম সাকিবের করা শেষ ওভারে ২২ রানসহ শেষ ৩ ওভারেই উইন্ডিজ পেয়েছে ৫১ রান!

শুরু থেকেই বাংলাদেশ বেশ আটকে রেখেছিল ওয়েস্ট ইন্ডিজকে। পাওয়ার প্লে-র ৬ ওভারে উইন্ডিজ পেয়েছে ৩৫ রান, সেটাও হয়েছে চতুর্থ ওভারে তাসকিনের বলে অ্যাথানাজের তিন চারে ১৭ রান আসায়। পাওয়ার প্লের পর একটু হাত খুলতে শুরু করেছিলেন দুই ওপেনার কিং ও অ্যাথানাজে – রিশাদ ও সাকিবের পরপর দুই ওভারে নেন যথাক্রমে ১৩ ও ১০ রান। কিন্তু নবম ওভারে রিশাদ ফেরান অ্যাথানাজেকে (২৭ বলে ৩৪)।

শাই হোপ নেমেই তাসকিনকে একটা ছক্কা মারলেন, ইনিংসের অর্ধেক অর্থাৎ ১০ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের রান হলো ৭০। পরের ওভারে কিং ছক্কা মারলেন রিশাদের বলে। তবে ১৩তম ওভারে তাসকিনের জোড়া ধাক্কায় আবার পথ হারানোর দশা ওয়েস্ট ইন্ডিজের। প্রথম বলে কিং (৩৬ বলে ৩৩), পরের বলে শেরফান রাদারফোর্ড।

এরপর পাওয়েল নেমে শুরুতে ব্যাটে-বলে করতে ধুঁকেছেন, তবে শাই হোপ অন্যদিকে রানের চাকা সচল রেখেছেন। ১৪তম ওভারে রিশাদকে প্রথম দুই বলেই দুটি ছক্কা মেরেছেন হোপ, ১৫তম ওভার শেষে ১০০ পেরোয় উইন্ডিজ। ১৭তম ওভারে মোস্তাফিজের বলে সাকিবের ওই ক্যাচ মিস, ওই ওভারের শেষেও উইন্ডিজের রান ছিল ১১৪। তখনো বাংলাদেশের কঠোর নিয়ন্ত্রণ ম্যাচে!

কিন্তু পরের তিন ওভারে ম্যাচটাকে লড়াকু বানিয়ে ফেলল ওয়েস্ট ইন্ডিজ। ১৮তম ওভারে তাসকিনের প্রথম বলে ছক্কা মারলেন হোপ, শেষ বলে চার পাওয়েলের। ওভারে এল ১৫ রান। পরের ওভারে মোস্তাফিজকে শেষ বলে পাওয়েলের ছক্কা, এর আগের পাঁচ বলে দুটি ডাবল, তিনটি সিঙ্গেল আর একটি ওয়াইড মিলিয়ে ওভারে হলো ১৪ রান।

আর শেষ ওভারে তো হ্যাটট্রিকই করে ফেললেন পাওয়েল! ছক্কার হ্যাটট্রিক! ওয়াইড দিয়ে শুরু ওভারের দ্বিতীয় থেকে চতুর্থ – তিন বলকে মিড উইকেট আর লং অন গ্যালারিতে পাঠালেন।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর