৩১৯ দিন পর ফিরে বাবর মারলেন ডাক, ঘরের মাঠে পাকিস্তানও কুপোকাত

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০৮:৪৯ এএম

গতকাল মঙ্গলবারের আগে পাকিস্তানের জার্সিতে বাবর আজম শেষবার টি-টোয়েন্টি খেলেছেন গত বছরের ডিসেম্বরে। সাউথ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচের পর ১০ মাসেরও বেশি সময় টি-টোয়েন্টি সংস্করণে জাতীয় দলের বাইরে থাকার পর গতকাল প্রথমবারের মতো মাঠে নামেন বাবর। কিন্তু প্রত্যাবর্তনটা সুখকর হয়নি বাবর আজমের। ৩১৯ দিন পর টি-টোয়েন্টিতে ফেরার ম্যাচে ডাক মেরেছেন তিনি।

বাবরের মতো ব্যর্থ হয়েছে পাকিস্তানও। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৫৫ রানে হেরেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে আগে ব্যাটিং করে ৯ উইকেটে ১৯৪ রান তুলেছিল প্রোটিয়ারা। রানতাড়ায় ইনিংসের ১৮.১ ওভারে গুটিয়ে যাওয়ার পথে ১৩৯ রান তুলতে পারে পাকিস্তান।

রান তাড়ায় পাকিস্তানের শুরুটা হয়েছিল ধীরে-লয়ে। ইনিংসের ৪.৫ ওভারে ওপেনার শাহিবজাদা ফারহান (২৪) যখন আউট হলেন, তখন পাকিস্তনের স্কোরবোর্ডে ৩১ রান। বাবর আজম উইকেটে যেতেই রাওয়ালপিন্ডির কানায় কানায় পূর্ণ গ্যালারিতে বাড়তি আমেজ দেখা যায়। কিন্তু সে আমেজ বেশিক্ষণ স্থায়ী হয়নি।

প্রত্যাবর্তনের ম্যাচে একটা রেকর্ডের সামনেও ছিলেন বাবর। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক রোহিত শর্মাকে (৪২৩১ রান) ছাড়িয়ে যেতে বাবরের (৪২২৩) দরকার ছিল মোটে ৯ রান। কিন্তু ছাড়িয়ে যাবেন তো দূরের কথা, বাবর রানের খাতাই খুলতে পারলেন না। মুখোমুখি দ্বিতীয় বলেই সহজ ক্যাচ দিয়ে ড্রেসিংরুমের পথ ধরেন।

বাবরের বিদায়ের সায়েম আইয়ুব (৩৭) ও শেষ দিকে মোহাম্মদ নেওয়াজ (২০ বলে ৩৬ রান) চেষ্টা চালালেও অন্যান্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় দুজনের ত্রিশ পেরোনো ইনিংস দুটি শুধুই হারের ব্যবধান কমিয়েছে।

সাউথ আফ্রিকার হয়ে মাত্র ১৪ রানে ৪ উইকেট নিয়েছেন করবিন বোশ। এছাড়া জর্জ লিন্ডে ৩১ রানে ৩ উইকেট নিয়েছেন। দুটি উইকেট নিয়েছেন লিজাড উইলিয়ামস ও একটি উইকেট শিকার করেছেন এনগিডি।

এর আগে প্রথমে ব্যাটিংয়ে নামা সাউথ আফ্রিকাকে প্রায় দুইশ ছোঁয়া রান এনে দিতে বড় অবদান রাখেন রিজা হেনড্রিকস (৬০), টনি দে জর্জি (৩৩) ও লিন্ডে (৩৬)। ব্যাটে-বলে দুই বিভাগেই সফল লিন্ডের হাতে ম্যাচ সেরার পুরস্কার উঠেছে।  

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর