অধিনায়কের পদ হারিয়ে বোর্ডের চুক্তিতে স্বাক্ষর করছেন না তিনি

আপডেট : ২৯ অক্টোবর ২০২৫, ০১:২৮ পিএম

পাকিস্তান ক্রিকেট আর বিতর্ক- দুটো শব্দ যেন সমার্থক হয়ে গেছে। কয়েকদিন পরপরই একের পর এক আলোচিত-সমালোচিত ঘটনায় জড়ায় দেশটির ক্রিকেটাঙ্গন। নতুন করে এবার বিতর্কের তালিকায় যোগ হয়েছে মোহাম্মদ রিজওয়ানের নাম।

তা রিজওয়ান কী করেছেন? সম্প্রতি ৩৩ বছর বয়সী এ উইকেটকিপার ব্যাটসম্যানকে সরিয়ে শাহিন শাহ আফ্রিদিকে ওয়ানডে সংস্করণের নতুন অধিনায়ক করেছে দেশটির ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের এ সিদ্ধান্তসহ আরও বেশ কয়েকটি কার্যক্রম পছন্দ হয়নি রিজওয়ানের। ক্ষুব্ধ রিজওয়ান সে কারণে পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতেই স্বাক্ষর করেননি। দেশটির সংবাদমাধ্যম সামা টিভি, জিও টিভিসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে।

সংবাদমাধ্যমের তথ্যানুসারে, পিসিবিকে কয়েকটি শর্ত দিয়েছেন রিজওয়ান। কেন তাঁকে টি-টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে, সেটার স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন সাবেক ওয়ানডে অধিনায়ক। এছাড়া কেন্দ্রীয় চুক্তিতে পদাবনতি নিয়েও ক্ষুব্ধ হয়েছেন তিনি!

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, পিসিবির বার্ষিক কেন্দ্রীয় চুক্তিতে যে ৩০ জন খেলোয়াড়ের নাম আছে, এর মধ্যে একমাত্র রিজওয়ান চুক্তিতে স্বাক্ষর করেননি। এটিকে বোর্ডের সাম্প্রতিক সংস্কার কার্যক্রমের বিরুদ্ধে রিজওয়ানের সুস্পষ্ট প্রতিবাদ হিসেবে দেখছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

পিসিবি সর্বশেষ কেন্দ্রীয় চুক্তিতে শীর্ষ ক্যাটাগরি ‘এ’-তে এবার কোনো ক্রিকেটারকেই রাখেনি। আগের বারের চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিতে থাকা বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহিন আফ্রিদিদের এবার ‘বি’ ক্যাটাগরিতে রেখেছে পিসিবি। বোর্ড যে সিনিয়র ক্রিকেটারদের আগের বছরের পারফরম্যান্সে সন্তুষ্ট নয়, সেটা এখানেই স্পষ্ট।

কিন্তু এটি মানতে নারাজ রিজওয়ান। পাশাপাশি গত বছরের ডিসেম্বর থেকে টি-টোয়েন্টি সংস্করণে পাকিস্তান দলে ডাক না পাওয়া, সম্প্রতি ওয়ানডে অধিনায়কত্ব হারানো- সব মিলিয়ে বোর্ডের প্রতি অসন্তোষ ক্রমেই বেড়েছে এ উইকেটকিপার ব্যাটসম্যানের।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, চুক্তিতে স্বাক্ষর করার ব্যাপারে পিসিবিকে দুটি শর্ত দিয়েছেন রিজওয়ান। প্রথমত, সিনিয়র ও ধারাবাহিক ভালো পারফর্ম করা ক্রিকেটারদের জন্য যত দ্রুত সম্ভব পুনরায় ‘এ’ ক্যাটাগরি পুনর্বহাল করতে হবে। দ্বিতীয়ত, নতুন নিযুক্ত কোনো অধিনায়ককে যেমন নির্ধারিত মেয়াদের নিশ্চয়তা দিতে হবে, তেমনি বোর্ডের হস্তক্ষেপ ছাড়া নিজের পরিকল্পনা বাস্তবায়নের পূর্ণাঙ্গ স্বাধীনতা দিতে হবে।

সামা টিভি উল্লেখ করেছে, বোর্ডের কাছে সুস্পষ্ট ব্যাখ্যা ও শর্তগুলো মানা না পর্যন্ত চুক্তিতে স্বাক্ষর না করার সিদ্ধান্ত নিয়েছেন রিজওয়ান।

ওদিকে সূত্রের বরাত দিয়ে জিও টিভি জানিয়েছে, রিজওয়ানের কোনো শর্ত মেনে নেয়নি পিসিবি। এমনকি নিকট ভবিষ্যতে যে সেগুলো মেনে নেওয়া হবে, এমন কোনো সম্ভাবনাও নেই।

দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
এ কারণে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে যাচ্ছে পিসিবি। দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি না পাওয়া কিংবা পিএসএলে কোনো ধরনের দায়িত্ব পালনে নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন তারা।
তা গ্রিভস কী করেছেন? টানা ৫ ওভারে মেডেন ও উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। টেস্টের পরিসংখ্যানের হিসাব রাখার পর থেকে গ্রিভসই প্রথম বোলার, টানা ৫ ওভারে ৫ উইকেট নেওয়ার পাশাপাশি প্রতিটি ওভার মেডেন করার...
পাকিস্তানের রান তখনও ৩৫৮, হাতে আর এক উইকেট। পরের ওভারে খুররম শেহজাদের উইকেট নিয়ে জয়টা বাংলাদেশের নামে লিখে দেন তাইজুল। সিলেট টেস্টে বাংলাদেশ জিতে যায় ৭৮ রানে। একই সঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজে...
দেশে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘন্টায় আরও ৫ জনের মৃত্যুতে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০২ জনে। 
বাংলাদেশের উন্নয়ন ও দেশকে গতিশীল করতে প্রধানমন্ত্রী তারেক রহমান দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচনে দেওয়া বিএনপির সব অঙ্গীকার সরকার...
আজ সন্ধ্যায় বসতঘরের বৈদ্যুতিক সংযোগে ত্রুটি দেখা দেয়। রাজু তা নিজে মেরামত করতে গেলে অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়। ছেলেকে বাঁচাতে মা লাকী আক্তার ছুটে গেলে তিনিও বিদ্যুতায়িত হন। চোখের সামনে...
মসজিদের ইমামের থাকার কক্ষটি ছিল তালাবদ্ধ। কক্ষের চাবিও ছিল মসজিদ কমিটির সদস্যদের কাছে। এর মধ্যেই সোমবার সন্ধ্যার আগে হঠাৎ ওই কক্ষের ভেতর থেকে বিকট বিস্ফোরণের শব্দ। মুহূর্তেই উড়ে যায় টিনের বেড়ার...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর