অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ

আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম

গত মার্চেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। দেশের জার্সিকে বিদায় জানালেও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে যাচ্ছিলেন ৩৯ বছর বয়সী এ অলরাউন্ডার। তবে চোটের কারণে গত কয়েকদিন ধরে মাঠের মাঠের বাইরে ছিলেন তিনি। এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মাহমুদউল্লাহ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়ে মাহমুদউল্লাহর হাসপাতালে ভর্তির বিষয়টি জানিয়েছেন তাঁর স্ত্রী জান্নাতুল কাওসার। আজ বেলা ১১টা ১৪ মিনিটে একটি পোস্ট করেছেন জান্নাতুল। সেই পোস্টে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন মাহমুদউল্লাহ।

মাহমুদউল্লাহ রিয়াদের স্ত্রীর ফেসবুক পোস্ট। ছবি: ফেসবুক থেকে

পোস্টের ক্যাপশনে তাঁর স্ত্রী লিখেছেন, ‘আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন!’

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হলেও এখন মাহমুদউল্লাহর শারীরিক অবস্থা উন্নতির দিকে। দেশীয় সংবাদমাধ্যম প্রথম আলোকে দেবাশীষ বলেছেন, ‘জ্বর নিয়ে তিন-চার দিন আগে হাসপাতালে ভর্তি হয়েছিলেন মাহমুদউল্লাহ। তবে এখন তাঁর শারীরিক অবস্থা উন্নতির দিকে আছে।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর