১৮ বলে ১১ রান করেছেন, তাতেই টি-টোয়েন্টির বিশ্বরেকর্ডে বাবর আজম

আপডেট : ০১ নভেম্বর ২০২৫, ০৮:৫০ এএম

সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ দিয়ে দীর্ঘ ১০ মাসের বেশি সময় পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন বাবর আজম। কিন্তু প্রত্যাবর্তনের ম্যাচে গত মঙ্গলবার সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ডাক মেরেছেন পাকিস্তানি ব্যাটসম্যান। ওই ম্যাচে পাকিস্তানও হেরে যায় বড় ব্যবধানে।

সিরিজে টিকে থাকার ম্যাচে গতকাল শুক্রবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি মুখোমুখি হয়েছিলেন সালমান আলী আঘারা। অবশেষে এ ম্যাচে রানের খাতা খুলেছেন বাবর। টেস্ট সুলভ ব্যাটিংয়ে ১৮ বলে মোটে ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন তিনি। তাতেই রেকর্ড বইয়ে উঠেছে ৩১ বছর বয়সী এ ডানহাতি ব্যাটসম্যানের নাম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন বাবর।

বাবরের রেকর্ডের দিনে পাকিস্তানও ম্যাচটা জিতেছে হেসেখেলে। গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ইনিংসের ৪ বল বাকি থাকতে গুটিয়ে যাওয়ার আগে স্কোরবোর্ডে ১১০ রান তুলেছিল প্রোটিয়ারা। সাইম আইয়ুবের ৩৮ বলে ৬ চার ও ৫ ছক্কায় ৭১ রানের ঝড়ে ইনিংসের ৪১ বল ও ৯ উইকেট হাতে রেখেই জয়ের দেখা পেয়েছে পাকিস্তান। একইসঙ্গে সিরিজেও সমতা (১-১) ফিরিয়েছেন সালমান আলী আঘারা। একই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ম্যাচে আজই মুখোমুখি হবে দুদল।

বাবরের রেকর্ড প্রসঙ্গে ফেরা যাক। এ ম্যাচের আগে দেশের জার্সিতে টি-টোয়েন্টিতে বাবরের রান ছিল ৪২২৩ রান। অন্যদিকে এ আন্তর্জাতিক পর্যায়ে এ সংস্করণে সবচেয়ে বেশি রানের মালিক রোহিত শর্মা (১৫১ ইনিংসে ৪২৩১ রান)। ভারতীয় ওপেনারকে ছাড়িয়ে যেতে বাবরের দরকার ছিল মোটে ৯ রান।

তবে সাউথ আফ্রিকার দেওয়া ১১১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে সাইম আইয়ুব ও শুরুতে যেভাবে ব্যাটিং করছিলেন, তাতে মনে হচ্ছিল বাবর নামার আগেই দুজনে পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়বেন। তবে ইনিংসের ৭ম ওভারে পাকিস্তানকে ৫৪ রানে রেখে বিদায় নেন শাহিবজাদা (২৮)।

এরপর বাবর মাঠে নামতেই গ্যালারিতে তাঁর নামে স্লোগান ওঠে। মুখোমুখি প্রথম বলেই চার মেরে সেই স্লোগানের মাত্রা আরও বাড়িয়ে দেন ডানহাতি এ ব্যাটসম্যান। তবে এরপরই যেন খোলসবন্দি হলেন। কিন্তু গাদ্দাফি স্টেডিয়ামের গ্যালারিতে বাবরকে নিয়ে উচ্ছ্বাস যেন থামছিল না।

ইনিংসের ১২তম ওভারের প্রথম বলে লং অফে ঠেলে দিয়ে বাবর সিঙ্গেল নিতেই সেই উচ্ছ্বাস গগনবিদারী ধ্বনিতে রূপ নিল। উপলক্ষ্যটা তো জানাই। বাবরের নামের পাশে ৯ রান যোগ হতেই রোহিতকে সরিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিকানার দখলটা নিলেন পাকিস্তানি ব্যাটসম্যান।

শেষ পর্যন্ত ১৮ বলে ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন বাবর। তাতে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১২৩ ইনিংস খেলা বাবরের নামের পাশে এখন ৪২৩৪ রান। 

বাবর দেখেশুনে খেললেও পাকিস্তানের জিততে বেগ পেতে হয়নি সাইম আইয়ুবের কল্যাণে। ব্যাট হাতে রীতিমতো তাণ্ডব চালিয়ে ৩৮ বলে ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন আইয়ুব। বাবরের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৩৯ বলে ৫৮ রান তুলেছেন। ওই জুটিতে আইয়ুবের একারই অবদান ৪৭ রান!

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর