রোহিতের একদিন পর কোহলিকেও ছাড়িয়ে গেলেন বাবর

আপডেট : ০২ নভেম্বর ২০২৫, ০৮:৫৫ এএম

একদিন আগে রোহিত শার্মার রেকর্ড ভেঙেছিলেন বাবর আজম। গত শুক্রবার সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ১৮ বলে ১১ রান করেছিলেন পাকিস্তানি ব্যাটসম্যান, তাতেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রোহিতকে পেছনে শীর্ষে উঠে যান বাবর আজম। একদিন পর, গতকাল শনিবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে আরেক ভারতীয় কিংবদন্তিকে পেছনে ফেলছেন বাবর। এবার কেড়ে নিয়েছেন বিরাট কোহলির রেকর্ড!

গতকাল লাহোরে সাউথ আফ্রিকার দেওয়া ১৪০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪৭ বলে ৬৮ রানের ইনিংস খেলেন বাবর। ইনিংসের ৬ বল আর ৪ উইকেট হাতে রেখে সহজেই ম্যাচটা জিতে নেয় পাকিস্তান, একই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ জয়ও নিশ্চিত করেন সালমান আলী আঘারা।

পাকিস্তানের জয়ের ভিত গড়ে দেওয়া ৬৮ রান খেলার পথেই কোহলিকে ছাড়িয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টির একটি রেকর্ড নিজের করে নিয়েছেন বাবর। দেশের জার্সিতে এ সংস্করণে এ নিয়ে ৪০বার অন্তত ৫০ রানের ইনিংস খেললেন পাকিস্তানি ব্যাটসম্যান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৫০+ ইনিংস খেলার তালিকায় বাবরই এখন সবার ওপরে।

এর আগে ৩৯টি ৫০+ ইনিংস নিয়ে বিরাট কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন বাবর। গতকাল কোহলিকে পেছনে ফেলে রেকর্ডটা নিজের করে নেন পাকিস্তানি তারকা।

 

আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সবচেয়ে বেশি ৫০‍+ রানের ইনিংস

৫০+ রান

ব্যাটসম্যান

দল

ইনিংস

১০০

৫০

৪০

বাবর আজম

পাকিস্তান

১২৪

৩

৩৭

৩৯

বিরাট কোহলি

ভারত

১১৭

১

৩৮

৩৭

রোহিত শর্মা

ভারত

১৫১

৫

৩২

৩১

মোহাম্মদ রিজওয়ান

পাকিস্তান

৯৩

১

৩০

২৯

জস বাটলার

ইংল্যান্ড

১৩২

১

২৮

২৯

ডেভিড ওয়ার্নার

অস্ট্রেলিয়া

১১০

১

২৮

 

বাবরের রেকর্ডের দিনে আগে ব্যাটিংয়ে নেমে সাউথ আফ্রিকার শুরুটা হয়েছিল ভয়াবহ। স্কোরবোর্ডে কোনো রান যোগ হওয়ার আগেই ড্রেসিংরুমের পথ ধরেন কুইন্টন ডি কক ও লুহান-ড্রে প্রিটোরিয়াস। তবে পাকিস্তানের বোলিং সামলে রেজা হেনড্রিকস (৩৪) , ডেওয়াল্ড ব্রেভিস (২১), ডোনোভান ফেরেইরা (২৯) ও শেষ দিকে করবিন বোশের (৩০) কল্যাণে  ১৩৯ রানের সংগ্রহ পায় প্রোটিয়ারা।

রান তাড়ায় শুরুতে উইকেট হারিয়েছিল পাকিস্তান। দলকে ৮ রানে রেখে মাত্র ১ রান করেই বিদায় নেন আগের ম্যাচে ৭৮ রান করা সাইম আইয়ুব। এরপর দলের হাল ধরেন বাবর। অন্যপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট গেলেও দায়িত্বশীল ব্যাটিংয়ে পাকিস্তানকে জয়ের দিকে নিয়ে যান। বাবরকে শুরুতে শাহিবজাদা ফারহান (১৯) ও পরে সালমান আঘা (৩৩) সঙ্গ দিয়েছেন।

পাকিস্তানের চতুর্থ উইকেট হিসেবে বাবর যখন আউট হলেন, তখন জয় থেকে মোটে ১৫ রান দূরে পাকিস্তান। শেষদিকে আরও দুই উইকেট হারালেও ম্যাচ ও সিরিজ- দুটোই নিজেদের করে নেয় পাকিস্তান।

অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
পাকিস্তানের বিপক্ষে সদ্য সমাপ্ত এই সিরিজের শুরুতেই ৬৬ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই ফিফটি দিয়ে টেন্ডুলকারকে ছুঁয়েছিলেন তিনি। কিন্তু পরের তিন ইনিংসে রুটের ব্যাট মোটেও হাসেনি। অবশেষে বার্মিংহামে...
পাকিস্তান ক্রিকেট নিয়ে গিলেস্পির তীর্যক মন্তব্য
। প্রথম দুই টেস্ট হারার পর পিসিবি যেন দলের মধ্যে সার্জারি শুরু করেছে। পাকিস্তান দলের খেলোয়াড়দের যেভাবে সামলানো হচ্ছে, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন দেশটির সাবেক টেস্ট কোচ জেসন গিলেস্পি। 
দেশটির আরেক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গতকাল লর্ডস টেস্টের প্রথম দিনের খেলা চলাকালে সাক্ষাৎকারটি সম্প্রচার করে স্কাই স্পোর্টস। ঘটনাটি নিয়ে পাকিস্তান দল এতটাই ক্ষুব্ধ...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর