শেষ পর্যন্ত জিততে পারেননি, তবু সব দিকেই সেরা তিনি

আপডেট : ০৩ নভেম্বর ২০২৫, ১০:২৭ পিএম

মেয়েদের বিশ্বকাপের মুকুটহীন রাণী বনে গেছেন তিনি। প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলতে নেমে অজস্র রেকর্ডে নিজের নাম লেখালেও শিরোপা হাতছাড়া হয়েছে সাউথ আফ্রিকার অধিনায়ক লরা ওলভার্টের। ভারতের কাছে ৫২ রানের হারে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভঙ্গ হলেও ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন এই ডানহাতি ওপেনার। 

বিশ্বকাপে ৯ ম্যাচে ২ সেঞ্চুরিতে ৫৭১ রান করেছেন লরা ওলভার্ট। বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯ রানের ক্যারিয়ার সেরা ইনিংসের পর গতকাল ফাইনালে ভারতের বিপক্ষে ১০১ রানের ইনিংস খেলেছেন এই ডানহাতি ব্যাটার। 

বিশ্বকাপের এক আসরে সর্বাধিক রান সংগ্রাহক এখন ওলভার্ট। ৫৭১ রানের মাধ্যমে তিনি ভেঙেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলির রেকর্ড। ২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপে হিলির করা ৫০৯ রানের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন সাউথ আফ্রিকার অধিনায়ক। 

দুর্দান্ত ধারাবাহিকতায়  ওলভার্ট এই টুর্নামেন্টে আরও দুটি রেকর্ড নিজের নামে তুলেছেন। তিনি এখন নারী ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসে সর্বাধিক ৫০+ ইনিংসের (১৪টি) মালিক, ভারতের মিতালি রাজের ১৩ ইনিংসের রেকর্ডকে ছাড়িয়ে গেছেন। সেই সঙ্গে বিশ্বকাপের এক আসরে সর্বাধিক ৫০+ ইনিংসের রেকর্ডেও যৌথভাবে নিউজিল্যান্ডের ডেবি হকলি, অস্ট্রেলিয়ার এলিস পেরির পাশে নাম লিখিয়েছেন প্রোটিয়া এই ওপেনার।

বিশ্বকাপের ইতিহাসে শুধু রেকর্ড গড়ে থামেননি ওলভার্ট। প্রথম সাউথ আফ্রিকান নারী হিসেবে ৫,০০০ ওয়ানডে রানের কীর্তিও গড়েছেন। সেই সঙ্গে নারী বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও ( ইংল্যান্ডের বিপক্ষে ১৬৯) তাঁর। অধিনায়ক হিসেবে মেয়েদের বিশ্বকাপ ফাইনালে শতরান করা প্রথম নারী ক্রিকেটারও তিনি।  

শুধু ওয়ানডে বিশ্বকাপেই রেকর্ড গড়েননি ওলভার্ট। গেল ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৬ ম্যাচে করেছিলেন ২২৩ রান। 

এটা কি স্রেফ একটা ক্রিকেটীয় প্রতিবাদ, নাকি এর পেছনে লুকিয়ে আছে দু’দেশের মারাত্মক এক কূটনৈতিক ও রাজনৈতিক বৈরীতার ইতিহাস?
এশিয়া কাপে এবারো ভারত বাধা পার হতে পারেনি বাংলাদেশ। গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে হারমানপ্রিতের দলের কাছে আত্মসমর্পন, দুবাইয়ে মাঠে হৃদয়ভাঙ্গা হতাশা শেষ হলো বাংলাদেশের মিশন। 
তবে আরেকবার বোলারদের নৈপুণ্যে ম্যাচ জিতেছে বাংলাদেশ। এবার সংযুক্ত আরব আমিরাতকে ৩৪ রানের ব্যবধানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছেন জ্যোতি-নাহিদা-মারুফারা। টুর্নামেন্টের ফাইনালে ওঠার লড়াইয়ে...
‘বি’ গ্রুপে নিজেদের খেলা ৩ ম্যাচের সবগুলো জিতে এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। সমান ম্যাচ খেলা ইন্দোনেশিয়া ৩টি ম্যাচে হেরে এরই মধ্যে বিদায় নিয়েছে। গ্রুপের বাকি দুই দল বাংলাদেশ ও...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর