মেয়েদের বিশ্বকাপে দল বাড়ছে

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১২:২৮ পিএম

কয়েকদিন আগে ভারত-সাউথ আফ্রিকা ফাইনাল দিয়েছে শেষ হয়েছে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। আট দলের এ টুর্নামেন্টে এবার মাঠে দর্শকদের সবর উপস্থিতি যেমন দেখা গেছে, তেমনি অনলাইন ভিউয়ারশিপের দিক থেকেও আগের সব রেকর্ড ভেঙেছে। 

মেয়েদের বিশ্বকাপ নিয়ে এমন আগ্রহের ওপর ভিত্তি করে করে ভবিষ্যতে বিশ্বকাপে দল আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বকাপের পরের সংস্করণ থেকে দশটি করে দল অংশ নেবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে আইসিসি। 

মেয়েদের বিশ্বকাপে যে দল বাড়াবে আইসিসি, এর ইঙ্গিত মিলেছিল ২০২১ সালে। সেবার নারী দিবসে মেয়েদের ক্রিকেট সম্প্রসারণের ঘোষণা দিয়েছিল বৈশ্বিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে সফলতার পর এক বিবৃতিতে ‘নারী ক্রিকেটের বিকাশে’ আগের ঘোষণাটাই নতুন করে দিয়েছে আইসিসি। এবার দল বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে সে ঘোষণার বাস্তবায়ন করল আইসিসি।

২০০০ সাল থেকে এখন পর্যন্ত মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে সর্বোচ্চ ৮টি করে দল অংশ নিয়েছে। এর মধ্যে সর্বশেষ ২০২৫ বিশ্বকাপে সব মিলিয়ে ৩১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মেয়েদের পরের ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ২০২৯ সালে। ১০ দলের ওই বৈশ্বিক টুর্নামেন্টে ৪৮টি ম্যাচ হবে।

শুধু ওয়ানডে বিশ্বকাপে নয়, দল বাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১০ দল অংশ নিলেও পরের সংস্করণ থেকে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে ১২ দলের।

তা হঠাৎ কেন ফিফা সভাপতি ঢাকায় এলেন? ইনফান্তিনোর এই ঢাকায় আগমন কোনো আনুষ্ঠানিক সফর নয়। মূলত মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার সরাসরি ফ্লাইট নেই। সে কারণে ঢাকায় ট্রানজিট নিয়েছেন তিনি। ফিফা...
লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
মেহেদী হাসান মিরাজের বদলে ওয়ানডের নতুন নেতৃত্ব পাওয়া লিটনের সামনে আবুধাবিতে জিম্বাবুয়ের চ্যালেঞ্জ। আবুধাবির গরম আবহাওয়াতে উইকেট কেমন হবে, তাঁর ওপর নির্ভর করছে বাংলাদেশের একাদশ। তবে ম্যাচের আগে...
মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর