কোহলিকে ছুঁয়ে তো ফেললেন বাবর, সেটাই তাঁর কাছে বিরক্তির খবর

আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ০৯:২৬ এএম

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান সফরে গেছে শ্রীলঙ্কা। গতকাল মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হয়েছিল দুদল। ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসীন নাকভি জানিয়েছেন, শ্রীলঙ্কা ক্রিকেট দলকে রাষ্ট্রীয় অতিথির মর্যাদা দেওয়া হয়েছে। পাশাপাশি লঙ্কানদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।

রাষ্ট্রীয় অতিথি আর যত নিরাপত্তাই দেওয়া হোক না কেন, মাঠের খেলায় তো লঙ্কানরা প্রতিদ্বন্দ্বী। আর রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেতে প্রতিদ্বন্দ্বিতায় কোনো ছাড় দেয়নি পাকিস্তান। ম্যাচের শেষ পর্যন্ত লড়ে গেছে শ্রীলঙ্কাও। তাতে উত্তেজনার পারদ শীর্ষে ওঠে ঠিকই। কিন্তু শেষ পর্যন্ত পেরে ওঠেনি লঙ্কানরা। শ্রীলঙ্কাকে ৬ রানে হারিয়ে ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলেন শাহিন শাহ আফ্রিদিরা।

রাওয়ালপিন্ডিতে গতকাল আগে ব্যাটিং করে সালমান আলী আঘার সেঞ্চুরি (৮৭ বলে ১০৫*), হোসাইন তালাতের ফিফটি (৬৩ বলে ৬২) ও শেষ দিকে মোহাম্মদ নেওয়াজের ২৩ বলে ৩৬ রানের ক্যামিওতে ২৯৯ রান তোলে পাকিস্তান।

৩০০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শেষ দিকে ১৯১ রানে ছয় উইকেট হারিয়েছিল শ্রীলঙ্কা। ১৯ রান পরে আরও একটা উইকেট শিকার করে লঙ্কানরা। পাকিস্তান ম্যাচটা অনায়াসেই জিতে যাচ্ছে, এমনটাই ছিল অনুমেয়। কিন্তু সেখান থেকে বলতে গেলে একাই শ্রীলঙ্কাকে ম্যাচে টিকিয়ে রাখেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। আটে নেমে ৫২ বলে ৫৯ রানের ইনিংস খেলেন।

কিন্তু শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি হাসারাঙ্গা। জয় থেকে ২১ রান দূরে থাকতে নাসিম শাহর বলে বাবর আজমের দুর্দান্ত এক ক্যাচে বিদায় নেন তিনি। শেষদিকে মহেশ তিকশানা ১৮ বলে ২১ রান করলেও নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ২৯৩ রানে শ্রীলঙ্কার ইনিংস।

দুর্দান্ত ক্যাচে হাসারাঙ্গাকে ফেরানো বাবর আজম বিরাট কোহলির একটি অপ্রত্যাশিত রেকর্ড ছুঁয়েছেন। ব্যাট হাতে গতকাল ৫১ বলে ২৯ রানের ইনিংস খেলে আউট হয়েছেন বাবর। এতে সেঞ্চুরি খরা ক্রমেই বেড়ে চলছে পাকিস্তানি ব্যাটসম্যানের।

বাবর শেষবার তিন অঙ্ক ছুঁয়েছেন ২০২৩ সালের এশিয়া কাপে, নেপালের বিপক্ষে। সেই থেকে ৮৩ ইনিংস ধরে সেঞ্চুরির দেখা পাচ্ছেন না বাবর। ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান বিরাট কোহলিও মাঝে সেঞ্চুরি ছাড়া ৮৩ ইনিংস পার করেছেন। আর একাধিক সেঞ্চুরি পাওয়া এশিয়ান ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে লম্বা সেঞ্চুরি খরা জয়সুরিয়া (৮৮ ইনিংস)।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর