আইসিইউতে ভারত অধিনায়ক গিল

আপডেট : ১৬ নভেম্বর ২০২৫, ১১:৪৫ এএম

সাউথ আফ্রিকার বিপক্ষে কলকাতা টেস্টের দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল শুবমান গিলের। মুখোমুখি তৃতীয় বলেই দারুণ এক সুইপ শটে সাইমন হার্মারের বলে চার মেরেছিলেন ভারতীয় অধিনায়ক। কিন্তু এরপরই ঘটে বিপত্তি।

একদিকে বল সীমানা ছাড়া হচ্ছে, অন্যদিকে ঘাড়ের পেছনের দিকে হাত দিয়ে ব্যথায় কোঁকড়াতে থাকেন গিল। দ্রুতই ফিজিও মাঠে গিয়ে কিছুক্ষণ চেষ্টা চালান। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় কলকাতার এক হাসপাতালে নেওয়া হয় গিলকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে, কলকাতার উডল্যান্ডস হাসপাতালে গিলকে আইসিইউতে রাখা হয়েছে। গিলের শারীরিক অবস্থার আপডেট জানিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতা টেস্টে আর খেলা হবে না গিলের।

এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে নেওয়ার পর শুরু থেকেই গিলকে আইসিইউতে রাখা হয়। তবে সেটা শুধু সতর্কতামূলক ব্যবস্থা আর পর্যবেক্ষণের জন্য। আজও ভারতীয় অধিনায়ককে হাসপাতালেই থাকতে হবে।

রেভস্পোর্টজের তথ্যানুযায়ী, গিলকে চিকিৎসক সপ্তর্ষি বসুর তত্ত্বাবধানে ভর্তি করা হয়েছে। ভারতীয় অধিনায়কের জন্য এরইমধ্যে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ওই বোর্ডে ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, নিউরোসার্জন, নিউরোলজিস্ট এবং কার্ডিওলজিস্ট রাখা হয়েছে। তাঁরা গিলের শারীরিক অবস্থার প্রতিটি দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।

বিসিসিআই এক বিৃবতিতে উল্লেখ করেছে, ‘কলকাতায় সাউথ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিনে অধিনায়ক শুভমান গিল ঘাড়ে চোট পান। দিনের খেলা শেষে তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়। তিনি বর্তমানে হাসপাতালে পর্যবেক্ষণে আছেন। তিনি আর এই টেস্টে খেলতে পারবেন না। বিসিসিআই মেডিকেল টিম তাঁর অবস্থা পর্যবেক্ষণ করবে।’

কলকাতা টেস্টের পর আগামী ২২ নভেম্বর থেকে গুয়াহাটিতে সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে সাউথ আফ্রিকা-ভারত। ওই টেস্টে গিল ফিরতে পারবেন কিনা, সেটা নির্ভর করবে ভারতীয় অধিনায়ক কত দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন, সেটার ওপর। টিম ম্যানেজমেন্ট প্রত্যাশা করছে, ওই টেস্টের আগেই সেরে উঠবেন গিল।

এ প্রসঙ্গে বিবৃতিতে আরও বলা হয়, ‘এ চোট সিরিজের বাকি অংশে তাঁর (গিল) খেলা নিয়েও শঙ্কা তৈরি করেছে। তবে টিম ম্যানেজমেন্ট জানাচ্ছে যে, তাঁর ফিটনেস নিয়ে কোনো ঝুঁকি নেওয়া হবে না। তাঁর অনুপস্থিতি ভারতের নেতৃত্ব ও ব্যাটিং শক্তির ওপর বড় প্রভাব ফেলবে।’

গিল ঘাড়ে হঠাৎ কেন এমন অস্বস্তি বা ব্যথা অনুভব করলেন, এ প্রশ্নের জবাবে গতকাল দিনের শেষে সংবাদ সম্মেলনে নিজের ধারণার কথা জানিয়েছেন মরনে মরকেল। ভারতের বোলিং কোচ বলেছেন, ‘আমাদের প্রথমে খুঁজে বের করতে হবে, ওর ঘাড় কীভাবে শক্ত হয়ে গেল। হয়তো ওর ঘুম ভালো হয়নি। ওয়ার্ক লোডের কারণে এটা হতে পারে বলে আমার মনে হয় না।’

মরকেল আরও যোগ করেন, ‘গিল খুবই ফিট ক্রিকেটার। ও খুব ভালোভাবে নিজের যত্ন নেয়। দুর্ভাগ্যজনকভাবে, আজ ঘুম থেকে ওঠার পর থেকেই ওর ঘাড় শক্ত হয়ে ছিল আর ব্যথাটা সঙ্গে নিয়েই মাঠে নেমেছে। সময়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। ওই সময় ওকে ঘিরে আমাদের একটা জুটি গড়া দরকার ছিল। সব মিলিয়ে এটা ছিল একটা বাজে টাইমিং।’

উল্লেখ্য, কলকাতা টেস্টে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ১৫৯ রানের বিপরীতে ভারত ১৮৯ রান করেছে। ৩০ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা সাউথ আফ্রিকা ৭ উইকেটে ৯৩ রানে দ্বিতীয় দিন শুরু করেছে। আজ তৃতীয় দিনের খেলা শুরু হয়েছে এরই মধ্যে। এ প্রতিবেদন লেখার সময় ৮ উইকেটে ১৫২ রানে ব্যাটিং করছে প্রোটিয়ারা। তাতে ১২২ রানের লিড পেয়েছে তারা। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর