পন্টিংয়ের পাশে নাম লেখানোর সুযোগ কেন পেলেন না মুশফিক, জানালেন আশরাফুল

আপডেট : ২২ নভেম্বর ২০২৫, ১০:৪৬ পিএম

ক্যারিয়ারে একশতম টেস্ট, আবার সেই টেস্টে সেঞ্চুরি করার কীর্তি- এমন নাম বিশ্বে আছে কেবল ১১ জনের। যার মধ্যে সর্বশেষ নাম- মুশফিক রহিম। তবে মাইলফলকের একশতম টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি এমন অনন্য রেকর্ড আছে শুধু মাত্র অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পন্টিংয়ের। আজ মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে একই সুযোগ তৈরি করেছিলেন মুশফিক, কিন্তু ইনিংস ঘোষণার কারণে তা বাস্তবে রূপ নেয়নি। 

মুশফিক যখন ৫৩ রানে অপরাজিত দিনের আরও প্রায় দুই সেশনের খেলা বাকি তখনই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ইনিংস ঘোষণা করেন। আর তাতেই আইরিশদের লক্ষ্য দাঁড়ায় ৫০৯ রান। বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের এমন ইনিংস ঘোষণা আলোচনার জন্ম দিয়েছে। 

কেন মুশফিক সেঞ্চুরি করার সেই সুযোগ পেলেন না? মিরপুর আজ টেস্টের চতুর্থ দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে এসে তার ব্যাখ্যা দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। 

বাংলাদেশের সাবেক এই অধিনায়ক মুশফিকের সুযোগের ব্যাপারে বলেছেন, ‘যেহেতু এটা একটা দলীয় খেলা, এখানে ব্যক্তিগত জিনিস চিন্তা করে না। যদিও আমি মনে করি, ব্যক্তিগত পারফরম্যান্স করলেই দলের পারফরম্যান্সটা হয়। কিন্তু এমন একটা পরিস্থিতি ছিল, আমাদের ইতিমধ্যে ৫০০ রানের লিড হয়েছে এবং আমরা বিশ্বাস করি, আয়ারল্যান্ডের ১০টা উইকেট নিতে আমাদের যেই ওভারটা ছিল, তা দরকার।’

চাইলে ম্যানেজমেন্ট মুশফিককে সুযোগ দিতে পারত, তবে সেটি ভালো দেখাতো না বলে মনে করেন আশরাফুল, ‘হ্যাঁ, চাইলে আরো এক ঘণ্টা খেলানো যেত। কিন্তু জিনিসটা সুন্দর লাগত না স্পিরিট অব ক্রিকেটে। হয়তো এ কারণেই ম্যানেজমেন্ট এমন সিদ্ধান্ত নিয়েছে।’ 

মুমিনুল হকের(৮৭) শতরানের জন্য টিম ম্যানেজমেন্ট অপেক্ষা করেছিল বলে জানান আশরাফুল, ‘যেহেতু মুমিনুল কাছাকাছি ছিল, তাকে সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত সে করতে পারেনি। সেই কারণেই আসলে আর খেলা হয়নি।’ 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর