‘পাওয়া’র প্লে-তে শুধুই ‘হারাল’ বাংলাদেশ! চার মারল যতগুলো, উইকেট পড়ল তার চারগুণ

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৮:৩১ পিএম

জিততে হলে রেকর্ড গড়তে হবে। এমন সমীরকণের সামনে দাঁড়িয়ে রীতিমত ব্যর্থতা উপহার দিয়েছে বাংলাদেশ। ১৮২ রানের লক্ষ্যে নেমে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে বসেছে লিটন দাসের দল। 

দ্রুত ৪ উইকেট হারানোর সঙ্গে নিজেদের নামে আরেকটি ব্যর্থতা যুক্ত করেছে বাংলাদেশ। ব্যাটিং পাওয়ার প্লেতে মাত্র ২০ রান করেছে বাংলাদেশ। যেখানে পুরো ৬ ওভারে মাত্র ১ চার মারতে পেরেছে লিটন-সাইফরা। এটি ২০২৪ বিশ্বকাপের পর বাংলাদেশের পাওয়ার প্লেতে সর্বনিম্ন স্কোর। 

১৮২ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট হারায় বাংলাদেশ। ২ রান করে মিড অনে সহজ ক্যাচ দিয়ে আউট হয়েছেন তানজিদ হাসান। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের বলে বড় শট খেলতে গিয়ে ফেরেন তামিম। 

প্রথম ওভারে তানজিদ হাসানের বিদায়ের পর দ্বিতীয় ওভারে ফেরেন অধিনায়ক লিটন দাস। ৩ বলে ১ রান করে  পেসার মার্ক অ্যাডাইরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে টিম টেক্টরের কাছে ক্যাচ দেন লিটন। দলীয় ৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ আরও বিপর্যয়ে পড়ে চতুর্থ ওভারে। 

আডায়ারের দ্বিতীয় শিকার হন পারভেজ ইমন। ৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। 

ইনিংসের প্রথম বাউন্ডারি (চার) আসে পঞ্চম ওভারে সাইফ হাসানের ব্যাটে। তবে সাইফও ফিরতে বেশি দেরি করেননি। ষষ্ঠ ওভারে দারুণ এক বলে সাইফকে বোল্ড করেছেন আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থি। দলীয় ১৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর