বাংলাদেশকে হারাতে পারলেও অলআউট করতে পারেনি আয়ারল্যান্ড

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫, ০৯:৫২ পিএম

১৮২ রানের লক্ষ্য পার করতে হলে চট্টগ্রামের এই মাঠে নিজেদের আগের রান তাড়া করে জয়ের রেকর্ড টপকাতে হবে। যেটি ছিল ১৫৮ রানের যা ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে করেছিল বাংলাদেশ। 

জিততে হলে রেকর্ড গড়তে হবে। এমন সমীরকণের ম্যাচে পাওয়ার প্লেতেই হেরে যায় বাংলাদেশ! দলীয় ১৮ রানে ৪ উইকেট হারিয়ে প্রথম পাঁচ ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাংলাদেশ। শেষ দিকে আর ঘুরে দাঁড়াতে না পারা লিটনদের হারের ব্যবধান কমিয়েছে তাওহীদ হৃদয়ের ৮৩ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। ৩৯ রানে প্রথম টি-টোয়েন্টি জিতে নেয় আইরিশরা।

১৮২ রানের লক্ষ্যে নেমে ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে উইকেট হারায় বাংলাদেশ। ২ রান করে মিড অনে সহজ ক্যাচ দিয়ে আউট হয়েছেন তানজিদ হাসান। বাঁহাতি স্পিনার ম্যাথু হামফ্রিসের বলে বড় শট খেলতে গিয়ে ফেরেন তামিম। 

প্রথম ওভারে তানজিদ হাসানের বিদায়ের পর দ্বিতীয় ওভারে ফেরেন অধিনায়ক লিটন দাস। ৩ বলে ১ রান করে  পেসার মার্ক অ্যাডাইয়ারের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে টিম টেক্টরের কাছে ক্যাচ দেন লিটন। দলীয় ৪ রানে ২ উইকেট হারানো বাংলাদেশ আরও বিপর্যয়ে পড়ে চতুর্থ ওভারে। 

আডাইয়ারের দ্বিতীয় শিকার হন পারভেজ ইমন। ৫ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। ইনিংসের প্রথম বাউন্ডারি (চার) আসে পঞ্চম ওভারে সাইফ হাসানের ব্যাটে। তবে সাইফও ফিরতে বেশি দেরি করেননি। ষষ্ঠ ওভারে দারুণ এক বলে সাইফকে বোল্ড করেছেন আইরিশ পেসার ব্যারি ম্যাকার্থি। দলীয় ১৮ রানে চতুর্থ উইকেট হারায় বাংলাদেশ। 

পাওয়ার প্লেতে ৪ উইকেট হারানো বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিল শুরুতেই। তবু পঞ্চম উইকেটে তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিকের জুটিতে সমর্থকরা কিছুটা আশা দেখছিল। সেই আশা অবশ্য বেশিক্ষণ টিকতে দেয়নি আয়ারল্যান্ড। 

৬ ওভারে ২০ রান তোলা বাংলাদেশের স্কোর হৃদয়-জাকেরের ব্যাটে  ১০ ওভার শেষে ৫৯ রানে দাঁড়ায়। তখনো ১০ ওভারে ১২৩ রানের প্রয়োজন বাংলাদেশের। পানি বিরতির পর ব্যারি ম্যাকার্থির করা ১২তম ওভারের প্রথম বলে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে ফেরেন ১৬ বলে ২০ রান করা জাকের। ৬৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। 

৫ উইকেট হারানো বাংলাদেশ ১৩তম ওভারে নিজেদের বড় পতন দেখেছে। বাঁহাতি স্পিনার হামফ্রিসের এক ওভারে স্বাগতিকরা হারিয়েছে ৩ উইকেট। একে একে ফিরেছেন তানজিম হাসান সাকিব, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। 

৭১ রানে ৫ উইকেট থেকে ১৩ ওভার শেষে বাংলাদেশের স্কোর দাঁড়ায় ৭৪/৮। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট নেন হামফ্রিস। 

৭৪ রানে ৮ উইকেট হারিয়ে ১১ বছর আগের পুরোনো এক লজ্জার সামনে ফের পড়ার শঙ্কা জেগেছিল। ২০১৪ সালে চট্টগ্রামের এই মাঠে নিজেদের সর্বনিম্ন রানের (১০৮) রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ১০৮ রানের আগে অলআউট হওয়ার ঝুঁকি তৈরি হলেও তাওহীদ হৃদয়ের দুর্দান্ত ফিফটিতে সেই শঙ্কা কেটে যায়। 

শেষ দিকে হৃদয়ের ৫০ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংসে বাংলাদেশ হারের ব্যবধান কমিয়েছে। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটে ১৪২ রানে থামে বাংলাদেশের ইনিংস। 

এর আগে ব্যাট করতে নেমে হ্যারি ট্যাক্টরের ৪৫ বলে ১ চার ও ৫ ছক্কায় ৬৯ রানের আগ্রাসী ইনিংস ও টিম ট্যাক্টরের ১৯ বলে ৩২ রানের ইনিংসে ১৮১ রানের সংগ্রহ পায় আয়ারল্যান্ড।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর