ম্যাচ হারের পর হৃদয়

যত ইচ্ছা সমালোচনা করবেন, এটা আপনাদের অধিকার

আপডেট : ২৮ নভেম্বর ২০২৫, ১০:২১ এএম

আয়ারল্যান্ডের বিপক্ষে গতকাল বাংলাদেশের হয়ে একাই লড়াই করেছেন তাওহীদ হৃদয়। শুধু লড়াই বললে ভুল হবে, দলের লজ্জার হারও এড়িয়েছেন তিনি। ৭৪ রানে ৮ উইকেট হারানো বাংলাদেশ শেষ পর্যন্ত হৃদয়ের ৮৩ রানের অপরাজিত ইনিংসে ১৪২ রানে থামে। ৩৯ রানের ব্যবধানে ম্যাচ হারার পর বাংলাদেশের ব্যাটিং নিয়ে সমালোচনা চলছে। 

বিশেষ করে টপ অর্ডার ব্যাটসম্যানদের দায়িত্ব নিয়ে। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। তবে ম্যাচ শেষে দলের ব্যাটিং নিয়ে সমালোচনা যখন চলমান তখনই সংবাদ সম্মেলনে হৃদয় জানালেন সমালোচনা ক্রিকেটারদের হাতে নেই। যারা সমালোচনা করছেন, এটা তাদের অধিকার বলেও মন্তব্য করেন এই ডানহাতি ব্যাটসম্যান। 

ম্যাচ শেষে হৃদয় জানান তিনি সব সমালোচনাকে স্বাভাবিকভাবে দেখেন, ‘আপনি আপনার জায়গা থেকে সমালোচনা করবেন, এটা তো স্বাভাবিক। এটা তো আমাদের হাতে নেই। আপনারা যত ইচ্ছা সমালোচনা করবেন, এটা আপনাদের অধিকার এবং আপনারা করেনও। এখান থেকেও ইতিবাচক কিছু হতে পারে। আপনার দু–একটা কথায় আমাদের তো অনেক কিছু বদলাতে পারে।’

দলের বিপর্যয় হলেও যুক্তি দিয়ে সমালোচকদের সমালোচনা করার অনুরোধ জানিয়েছেন হৃদয়, ‘আমি অনুরোধ করছি যে আপনারা অবশ্যই যুক্তি দিয়ে সমালোচনা করবেন। আমরা বাঙালিরা অনেক সময় একটা শুরু করলে ওটা নিয়েই চলতে থাকি। জিনিসটা এমন নয়। অবশ্যই করবেন। আমি চাই আপনারা করেন। এখান থেকে তো অনেক বার্তাও পেতে পারি ভালো কিছু করার।’

গতকাল ৫ নম্বরে নেমে ৫০ বলে ৮৩ রান করেছেন হৃদয়। যখন ক্রিজে নামেন তখন দল ৩ উইকেট হারিয়ে বসেছিল। এরপর ৮৩ রানের অপরাজিত এক ইনিংস উপহার দেন এই হৃদয়। ফর্মে থাকা এই ব্যাটসম্যানের আরও উপরে ব্যাট করার সুযোগ আছে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘আমার কাছে এরকম মনে হয় না (আরও উপরে খেললে ভালো হবে)। উপরে খেলার মতো এখন আসলে টিমে তো জায়গা নেই। আপনারাও হয়তো অনেকে ভাবেন, আমি টিমেই থাকার মতো না (হাসি)। আলহামদুলিল্লাহ যেখানে আছি, ভালো আছি। সবাই ভালো শেইপে আছি। এসব নিয়ে কোনো আফসোস নাই। এগুলো নিয়ে এত আফসোসের কিছু নেই। চেষ্টা করি যখন যেখানে সুযোগ পাই ভালো করার।’

 

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর