সিরিজ বাঁচানোর লড়াইয়ে টস হারল বাংলাদেশ, একাদশে তিন পরিবর্তন

আপডেট : ২৯ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

সিরিজের প্রথম ম্যাচে হারের পর আজ বাঁচা-মরার লড়াইয়ের সামনে বাংলাদেশ। দ্বিতীয় টি-টোয়েন্টির শুরুতেই টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। আইরিশ অধিনায়ক পল স্টার্লিং টস জিতেই আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন। 

সিরিজে ফেরার লড়াইয়ে বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন এনেছে। প্রথম টি-টোয়েন্টিতে সুযোগ না পেলেও আজ দলে ফিরেছেন উইকেটকিপার নুরুল হাসান সোহান, স্পিনার শেখ মেহেদী ও পেসার মোহাম্মদ সাইফউদ্দিন। 

একাদশে জায়গা হারিয়েছেন জাকের আলী অনিক, রিশাদ হোসেন ও শরীফুল ইসলাম। 

এদিকে সিরিজে এগিয়ে থেকেও একাদশে পরিবর্তন এনেছে আয়ারল্যান্ড। কার্টিস ক্যাম্ফারের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন বেনজামিন কালিটজ।  

বাংলাদেশ একাদশ: 

লিটন দাস, তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান,নুরুল হাসান, তাওহিদ হৃদয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান, নাসুম আহমেদ ও তানজিম হাসান।  

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর