বিপিএল নিলামে উঠল মুশফিক-মাহমুদউল্লাহর নাম, এরপর...

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৫:৪৬ পিএম

বিপিএল নিলামের নিয়ম-কানুন যে কী, সেটা নিলামে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোও ঠিকমতো বুঝতে পেরেছে কি না – নিলামে চোখ রাখা দর্শকের এই সংশয় জাগতেই পারে। এই প্রতিবেদন লেখার সময়ে নিলাম শুরু হয়েছে আধা ঘণ্টার মতো হলো, এর মধ্যেই নিলামে কোন ক্যাটাগরি থেকে কতজন খেলোয়াড় কীভাবে নিতে হবে – এ নিয়ে নিলামে অংশ নেওয়া ফ্র্যাঞ্চাইজিগুলোর সংশয় মেটাতে অন্তত দুবার মাইক্রোফোন হাতে নিয়ে কথা বলতে হলো বিসিবির কর্তাব্যক্তিদের।  

এই সংশয় একপাশে রেখেই যে নিলাম চলছে, তাতে বড় চমক হয়ে এসেছে মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমের নিলাম। বাংলাদেশের ক্রিকেটের মহীরূহ এই দুই ক্রিকেটারকে কিনতে নিলামে প্রাথমিকভাবে কোনো দলই আগ্রহী দেখাল না! দুজনকেই এবার ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছে, কিন্তু নিলামে প্রাথমিকভাবে দুজনই অবিক্রিত থেকে গেছেন।

অবশ্য নিলাম পরিচালক এ দুজনসহ অবিক্রিত খেলোয়াড়দের পরে আবার নিলামের হাতুড়ির নিচে আনতে পারবেন। তবে সে ক্ষেত্রে মাহমুদউল্লাহ ও মুশফিককে ‘সি’ ক্যাটাগরির খেলোয়াড় হিসেবে নিলামে তোলা হবে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর