মুশফিক-মাহমুদউল্লাহ দল পেলেন, অদ্ভুত নিয়মের নিলামে বিসিবির অদ্ভুত ‘সম্মান’ও পেলেন

আপডেট : ৩০ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম

মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ আজ বিপিএলের নিলামে প্রথম দফায় দল পাননি। নিলামে ‘বি’ ক্যাটাগরিতে রাখা হয়েছিল দুজনকে, কিন্তু ৩৮ বছর বয়সী মুশফিক ও ৩৯ বছর বয়সী মাহমুদউল্লাহকে নিয়ে প্রথম দফায় আগ্রহ দেখায়নি কোনো দলই। অবিক্রিত থেকে গেলেন দুজন।

বিপিএলের নিলামে এবার অদ্ভুত নিয়ম অনুযায়ী, দ্বিতীয় দফায় আবার তাঁদের নিলামে তোলা হলে সেক্ষেত্রে তাঁদের ক্যাটাগরি ‘বি’ থেকে নেমে হবে ‘সি।’ প্রসঙ্গত, ‘বি’ ক্যাটাগরিতে একজন খেলোয়াড়ের ভিত্তিমূল্য ৩৫ লাখ, সি ক্যাটাগরিতে ২২ লাখ।

এর মধ্যে প্রথম দফায় অবিক্রিত থাকার মুশফিক ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন, আপাত নিরীহদর্শন এই তিন শব্দের স্ট্যাটাসও টাইমিং, প্রাসঙ্গিকতা আর মুশফিকের অভিমানী মানসিকতা মিলিয়ে ক্রিকেটপাড়ায় হয়ে উঠেছিল আলোচনার বিষয়বস্তু।  

তা কিছুক্ষণ আগে দ্বিতীয় দফায় নিলামে নাম উঠেছে মুশফিক ও মাহমুদউল্লাহর। এ বেলায় দল পেয়েছেন দুজনই। মুশফিককে কিনেছে রাজশাহী ওয়ারিয়র্স, মাহমুদউল্লাহকে রংপুর রাইডার্স।

কিন্তু এই কেনাকাটার পর্যায়েই বিসিবি তাদের অদ্ভুত নিয়মে নিলামে এক ব্যতিক্রম এনে আরও অদ্ভুতভাবে ‘সম্মানিত’ করেছে মুশফিক আর মাহমুদউল্লাহকে। নিয়মে বদল এনে জানানো হলো, মুশফিক আর মাহমুদউল্লাহর ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে তাদের ক্যাটাগরি নিচে নামানো হলো না। বাকি সব অবিক্রিত খেলোয়াড়ের ক্যাটাগরি নামানো হলেও প্রথম দফায় অবিক্রিত মুশফিক আর মাহমুদউল্লাহ থেকে গেলেন তাদের প্রাথমিক ক্যাটাগরিতে, অর্থাৎ ‘বি’ ক্যাটাগরিতে।

শেষ পর্যন্ত ‘বি’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৩৫ লাখেই মুশফিককে রাজশাহী ও মাহমুদউল্লাহকে রংপুর দলে টেনেছে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহম্মেদ বলেছেন, সংবিধান দেশের প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম ও উৎসব পালনের শতভাগ অধিকার দিয়েছে। তাই ধর্মীয় আনুষ্ঠানিকতা পালনে কোনো দুশ্চিন্তা বা শঙ্কার...
রক্তস্নাত জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে জবাবদিহিমূলক সরকারব্যবস্থা প্রতিষ্ঠা ও রাষ্ট্রসংস্কারের যে অভূতপূর্ব সম্ভাবনা তৈরি হয়েছিল, তা ক্ষমতার রাজনীতি ও আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে জিম্মি হয়ে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এই দেশে প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিত করতে বর্তমান গণতান্ত্রিক সরকার অঙ্গীকারবদ্ধ।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর