মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের প্রথমে দল না পাওয়া এবং দ্বিতীয় দফায় দল পাওয়ার সময়ে বিসিবির কাছ থেকে অদ্ভুত ‘সম্মান’ পাওয়া দেখল বিপিএলের নিলাম।
একেবারে শুরুতে নাঈম শেখের দাম বাংলাদেশি টাকায় কোটি ছাড়াতে দেখল, এরপর অবশ্য আর কেউ সে ঘরে যেতে পারেননি। বিদেশিদের নিয়ে খুব একটা আগ্রহ দেখা যায়নি, এর মধ্যেও দাসুন শানাকাকে ৫০ হাজার ডলারের ঘর ছাড়াতে দেখল। হয়তো বিপিএলের সময়েই আরও দুটি ফ্র্যাঞ্চাইজি লিগ চলতে থাকায় সে সময়ে বেশ কজন ক্রিকেটারকে ছোট ছোট ‘উইন্ডো’র জন্য পাওয়া যাবে, সে হিসেব করে নিলাম থেকে বিদেশিদের নিয়ে খুব বেশি আগ্রহ দেখা যায়নি।
আর কী দেখল বিপিএলের নিলাম? নিয়ম কী বলে, এ নিয়ে ফ্র্যাঞ্চাইজিদের অনেক সংশয় আর বিপিএল কর্তৃপক্ষের দিক থেকে কয়েক বারে সেসব দূর করার চেষ্টাও দেখল।
খুব বেশি চটকদার না হলেও একেবারে নিস্তরঙ্গ না যাওয়া একটা বিপিএলের নিলাম অবশেষে শেষ হলো। নয় মৌসুম পর নিলাম পদ্ধতিতে ফেরা বিপিএলে শেষ পর্যন্ত নিলাম শেষে কোন দল কেমন দাঁড়াল, তা এক নজরে দেখে নিন -
রংপুর রাইডার্স
সরাসরি চুক্তি: নুরুল হাসান সোহান, মোস্তাফিজুর রহমান, খাজা নাফে, সুফিয়ান মুকিম
নিলাম থেকে কেনা দেশি ক্রিকেটার: লিটন দাস (৭০ লাখ), তাওহিদ হৃদয় (৯২ লাখ), নাহিদ রানা (৫৬ লাখ), রকিবুল হাসান (৪২ লাখ), আলিস আল ইসলাম (২৮ লাখ), মৃত্যুঞ্জয় চৌধুরী (১৮ লাখ), নাঈম হাসান (১৮ লাখ), মেহেদি হাসান সোহাগ (১১ লাখ), মাহমুদউল্লাহ (৩৫ লাখ), আব্দুল হালিম (১১ লাখ)
নিলাম থেকে কেনা বিদেশি ক্রিকেটার: এমিলো গে (১০ হাজার ডলার), মোহাম্মদ আখলাক (১০ হাজার ডলার)
ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তি: তাসকিন আহমেদ, সাইফ হাসান, উসমান খান, অ্যালেক্স হেলস
নিলাম থেকে কেনা দেশি ক্রিকেটার: শামীম পাটোয়ারী (৫৬ লাখ), সাইফউদ্দিন (৬৮ লাখ), মোহাম্মদ মিঠুন (৫২ লাখ), তাইজুল ইসলাম (৩০ লাখ), সাব্বির রহমান (২৮ লাখ) , নাসির হোসেন (১৮ লাখ), তোফায়েল আহমেদ (১৮ লাখ), ইরফান শুক্কুর (১৮ লাখ), আব্দুল্লাহ আল মামুন (১৪ লাখ), মারুফ মৃধা (১৪ লাখ), জায়েদ উল্লাহ (১১ লাখ)।
নিলাম থেকে কেনা বিদেশি ক্রিকেটার: দাসুন শানাকা (৫৫ হাজার ডলার), জুবাইরউল্লাহ আকবর (২০ হাজার)
সিলেট টাইটানস
সরাসরি চুক্তি: নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সায়েম আইয়ুব, মোহাম্মদ আমির
নিলাম থেকে কেনা দেশি ক্রিকেটার: পারভেজ হোসেন ইমন (৩৫ লাখ), খালেদ আহমেদ (৪৭ লাখ), আফিফ হোসেন ধ্রুব (২২ লাখ), রনি তালুকদার (২২ লাখ), জাকির হাসান (২২ লাখ), রুয়েল মিয়া (২৩ লাখ), আরিফুল ইসলাম (২৬ লাখ), ইবাদত হোসেন (২২ লাখ), শহিদুল ইসলাম (১৪ লাখ), রাহাতুল ফেরদৌস জাভেদ (১৪ লাখ), তৌফিক খান তুষার (১৪ লাখ), মুমিনুল হক (২২ লাখ), রবিউল ইসলাম রবি (১১ লাখ)
নিলাম থেকে কেনা বিদেশি ক্রিকেটার: অ্যাঞ্জেলো ম্যাথিউস (৩৫ হাজার ডলার), অ্যারন জোন্স (২০ হাজার ডলার)।
রাজশাহী ওয়ারিয়র্স
সরাসরি চুক্তি: নাজমুল হোসেন, তানজিদ হাসান, সাহিবজাদা ফারহান, মোহাম্মদ নওয়াজ
নিলাম থেকে কেনা দেশি ক্রিকেটার: তানজিম হাসান সাকিব (৬৮ লাখ), ইয়াসির আলি (৪৪ লাখ), আকবর আলী (৩৪ লাখ), রিপন মণ্ডল (২৫ লাখ), জিসান আলম (১৮ লাখ), হাসান মুরাদ (১৮ লাখ), আব্দুল গাফফার (৪৪ লাখ), মেহেরব হাসান (৩৯ লাখ), ওয়াসী সিদ্দিকী (১৯ লাখ), মোহাম্মদ রুবেল (১১ লাখ), মুশফিকুর রহিম (৩৫ লাখ)
নিলাম থেকে কেনা বিদেশি ক্রিকেটার: দুশান হেমান্থ (২৫ হাজার ডলার), জাহান্দাদ খান (২০ হাজার ডলার)।
চট্টগ্রাম রয়্যালস
সরাসরি চুক্তি: মেহেদী হাসান, তানভীর ইসলাম, আবরার আহমেদ
নিলাম থেকে কেনা দেশি ক্রিকেটার: মোহাম্মদ নাঈম (১ কোটি ১০ লাখ), শরীফুল ইসলাম (৪৪ লাখ), আবু হায়দার (২২ লাখ), মাহমুদুল হাসান (৩৭ লাখ), সুমন খান (৩২ লাখ), জিয়াউর রহমান (৩০ লাখ), আরাফাত সানি (১৮ লাখ), মুকিদুল ইসলাম (৩৩ লাখ), সালমান হোসেন (১৪ লাখ), শুভাগত হোম (১৪ লাখ), জাহিদুজ্জামান সাগর (১১ লাখ)
নিলাম থেকে কেনা বিদেশি ক্রিকেটার: দুশান হেমান্থ (২৫ হাজার ডলার), জাহান্দাদ খান (২০ হাজার ডলার)।
নোয়াখালী এক্সপ্রেস
সরাসরি চুক্তি: হাসান মাহমুদ, সৌম্য সরকার, জনসন চার্লস, কুশল মেন্ডিস
নিলাম থেকে কেনা দেশি ক্রিকেটার: জাকের আলী অনিক (৩৫ লাখ), মাহিদুল ইসলাম অঙ্কন (৩৫ লাখ), হাবিবুর রহমান সোহান (৫০ লাখ), নাজমুল ইসলাম অপু (১৮ লাখ), আবু হাশিম (১৮ লাখ), মুশফিক হাসান (১৮ লাখ), শাহাদাত হোসেন (১৮ লাখ), রেজাউর রহমান (১৮ লাখ), মেহেদি হাসান (১৪ লাখ), সৈকত আলী (১৪ লাখ), সাব্বির হোসেন (১৪ লাখ)
নিলাম থেকে কেনা বিদেশি ক্রিকেটার: নিরোশান ডিকভেলা (৩৫ হাজার ডলার), অ্যাঞ্জেলো পেরেরা (২০ হাজার ডলার)।



