কোহলি দূরত্ব আরও বাড়িয়ে নিলেন, রোহিতও হলেন সবার সেরা

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৫৫ এএম

রাঁচিতে গতকাল রোববারের আগে ৫টা ওয়ানডে ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। এর ৪টিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়েছেন। তাতে চোখ কপালে তোলার মতো ১৯২ গড়ে ৩৮৪ রান করেছিলেন কোহলি। ৫০ এর আগে আউট হয়েছেন মোটে একবার।

রাঁচিতে এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের ধারাবাহিকতা গতকালও বজায় রেখেছেন কোহলি। সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে গতকাল ১২০ বলে ১৩৫ রানের ইনিংস খেলেছেন ৩৭ বছর বয়সী এ ব্যাটিং কিংবদন্তি। ওয়ানডে সেঞ্চুরি রেকর্ডে আগেই সবাইকে ছাড়িয়ে যাওয়া কোহলির এটি ছিল এ সংস্করণে রেকর্ড ৫২তম সেঞ্চুরি।

কোহলির দিনে ওয়ানডেতে ছক্কার রেকর্ড ভেঙেছেন ভারতের আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান রোহিত শার্মাও। কোহলি-রোহিতের রেকর্ড গড়ার দিনে শেষ দিকে জমা ওঠা ম্যাচে ১৭ রানের জয় পেয়েছে ভারত। একই সঙ্গে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।

রাঁচিতে আগে ব্যাটিং করে কোহলির সেঞ্চুরি এবং রোহিত (৫৭) ও লোকেশ রাহুলের ফিফটিতে (৬০) ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৪৯ রান তোলে ভারত।

রান তাড়ায় প্রথম দুই ওভারে দুই উইকেট হারানো সাউথ আফ্রিকা তৃতীয় উইকেট হারিয়েছিল ১১ রানেই। সেখান থেকে মিডল অর্ডারের দৃঢ়তা ও শেষদিকে মার্কো ইয়ানসেনের ৩৯ বলে ৭০ রানের ঝড়ে জয়ের সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতে ৩৩২ রানে অলআউট হয় সাউথ আফ্রিকা। তাতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়া ভারত ওয়ানডে সিরিজটা শুরু করে জয় দিয়ে।

গতকাল আগে ব্যাটিং করা ভারতের ইনিংসের সময় এক অদ্ভুত ঘটনা দেখা গেছে। ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ইয়াসাসভি জয়সোয়াল যখন দলকে ২৫ রানে রেখে বিদায় নিলেন, গ্যালারিতে থাকা ভারতীয় সমর্থকেরা মন খারাপ করার চেয়ে যেন বেশি খুশিই হয়েছেন। তাদের খুশির কারণটা যে তিনে ব্যাটিংয়ে নামা কোহলি, সেটা বোধহয় আলাদা করে না বললেও চলে।

কোহলি যখন উইকেটে যাচ্ছিলেন, গ্যালারি থেকে তাঁর নামে স্লোগান ওঠে। সমর্থকদের ভালোবাসার প্রতিদান দারুণভাবে দিয়েছেন কোহলি। তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৫২তম সেঞ্চুরি।

কোহলির সঙ্গে দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে স্কোরবোর্ডে ১৩৬ রান যোগ করেছেন রোহিত। এর মধ্যে রোহিতের অবদান ৫৭ রান। ৫১ বলের ইনিংসে রোহিত ৭টি চারের সঙ্গে ৩টি ছক্কা মেরেছেন। তাতে ওয়ানডেতে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে শাহীদ আফ্রিদিকে পেছনে ফেলেছেন রোহিত।

২০১৫ সালে শেষ ওয়ানডে খেলা শাহীদ আফ্রিদি ৩৫১ ছক্কা (৩৬৯ ইনিংস) নিয়ে এ সংস্করণে বল উড়িয়ে সীমানাছাড়া করার তালিকায় এতদিন সবার ওপরে ছিলেন। গতকালের ৩টি ছক্কা মেরে আফ্রিদিকে ছাড়িয়ে যান রোহিত। ভারতীয় কিংবদন্তির ওয়ানডে ছক্কার সংখ্যা এখন ৩৫২টি। আফ্রিদির চেয়ে ঠিক ১০০ ইনিংস কম খেলেই পাকিস্তানি কিংবদন্তিকে ছাড়িয়ে গেলেন রোহিত। 

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
লোডিং...

এলাকার খবর