অঙ্কনকে না খেলানোর প্রশ্নে টেইট

‘যারা দল ঠিক করবে, তাদের জিজ্ঞেস করুন’

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে থেকেই আলোচনায় দল নির্বাচন প্রক্রিয়া। বিশেষ করে অধিনায়ক লিটন দাসের গণমাধ্যমে বিস্ফোরক মন্তব্যের পর থেকে তো প্রশ্ন উঠছে অনেক। সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়ানোর আগে ফের আলোচনায় দল নির্বাচন ইস্যু। 

এবার অবশ্য একাদশে উইকেটকিপার ব্যাটসম্যান মাহিদুল ইসলাম অঙ্কনকে না খেলার বিষয়টি আলোচনা তৈরি করেছে। সিরিজের শেষ ম্যাচের আগে বোলিং কোচ শন টেইট দল নির্বাচন সংক্রান্ত প্রশ্ন সরাসরি এড়িয়ে গিয়েছেন। 

শামীম হোসেনকে বাদ দিয়ে অঙ্কনকে স্কোয়াডে নেওয়া হলেও তাঁকে দুই ম্যাচের এক ম্যাচেও সুযোগ দেওয়া হয়নি। বিশ্বকাপের আগে এটিই একমাত্র আন্তর্জাতিক সিরিজ। অঙ্কনকে কেন স্কোয়াডে নিয়ে সুযোগ দেওয়া হচ্ছে না এমন প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান এই কোচের সরাসরি উত্তর, ‘যারা দল ঠিক করে, তাদের জিজ্ঞেস করুন। এটা নিয়ে কিছু জানলে বলতে পারতাম। এটা আমার কাজ নয়।’

বিশ্বকাপের জন্য বাংলাদেশের টিম কম্বিনেশন তৈরি, বিকল্প ক্রিকেটারদের পরখ করে দেখার শেষ সুযোগ ছিল এই সিরিজ। তবে খুব বেশি একটা পরীক্ষা টিম ম্যানেজমেন্টকে করতে দেখা যায়নি। 

বোলিং কোচ টেইট জানিয়েছেন দলের বর্তমানে লক্ষ্য সিরিজ জেতা। সিরিজ জিতে আত্মবিশ্বাস নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যেতে চায় বাংলাদেশ, ‘(সিরিজ শেষে) এরপর অবশ্যই কিছুটা বিরতি আছে। কিন্তু সেই আত্মবিশ্বাসটা আমাদের সঙ্গেই থাকবে। আমরা যদি একটা জয় পাই, সেটাই সবচেয়ে ভালো ব্যাপার। তাই আমার মনে হয় না আমাদের এখনই খুব বেশি চিন্তাভাবনা কঠিন করার দরকার আছে।’

চট্টগ্রামে আগামীকাল দুপুর দুইটায় বাংলাদেশ ও আয়ারল্যান্ডের সিরিজের শেষ টি-টোয়েন্টি মাঠে গড়াবে। সিরিজের এখন ১-১ সমতা।   

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর