সাকিবের লেগেছে ১৭ বছর, লিটনের ১০, তামিমের দেড় বছরেই হয়ে গেল

আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ পিএম

বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছেন ওপেনার তানজিদ হাসান তামিম। ২০২৪ সালের মে মাসে এই সংস্করণে অভিষিক্ত হওয়া তামিম এখন পর্যন্ত খেলেছেন মাত্র ৪৫টি ম্যাচ। আর তাতেই বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ ফিফটি করা ব্যাটসম্যান হয়ে গেলেন এই বাঁহাতি। 

আইরিশদের বিপক্ষে আজ চট্টগ্রামে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ চার ও ৩ ছক্কায় ৩৫ বলে ফিফটির দেখা পেয়েছেন তামিম। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই ওপেনারের এটি ১১তম ফিফটি। তামিমের সামনে আছেন সাকিব আল হাসান(১৩) ও লিটন দাস(১৬)।

বাংলাদেশের হয়ে তৃতীয় সর্বোচ্চ ফিফটির (১১) মালিক বনে যাওয়া তামিম- মাত্র দেড় বছরে ৪৫ ম্যাচে এই কীর্তি গড়েছেন। অথচ দ্বিতীয় স্থানে থাকা সাকিবের এই কীর্তি গড়তে সময় লেগেছিল ১৭ বছর এবং সবার শীর্ষে থাকা লিটনের ১০ বছর। 

২০২২ সালে ক্রাইসচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে নিজের ১০৩তম ম্যাচে ১১তম ফিফটির দেখা পান সাকিব। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সর্বোচ্চ ১৬টি ফিফটির মালিক লিটন দাস ২০২৪ সালে বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে নিজের ৮৯তম ম্যাচে ১১তম ফিফটির দেখা পান। 

তামিমের ৩৬ বলে ৫৫ রানের আগ্রাসী ইনিংসে আজ ৩৮ বল আগে ৮ উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ। সেই সঙ্গে ২-১ ব্যবধানে সিরিজ নিজেদের করল লিটন দাসরা।   

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর