টি-টোয়েন্টিতে ডাবল সেঞ্চুরি! ৮১ বলে ১৪ চার ও ২৩ ছক্কায় ২২৯ রানের তাণ্ডব

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ০৮:৫০ এএম

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৮২ ম্যাচ খেলেছেন স্কট আন্দ্রে এডওয়ার্ডস। ৭৩ ইনিংসে ১২৫ স্ট্রাইকরেটে ১২২৬ রান করলেও কখনো সেঞ্চুরি করতে পারেননি নেদারল্যান্ডস জাতীয় ক্রিকেট দল অধিনায়কের। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ৯৯ রানের ইনিংস খেলেছেন এডওয়ার্ডস। ওয়ানডেতেও কখনো তিন অঙ্ক ছুঁতে পারেননি। আন্তর্জাতিক ক্রিকেটে কখনো সেঞ্চুরি করতে না পারা এডওয়ার্ডস স্বীকৃত কোনো ক্রিকেটেই সেঞ্চুরি করতে পারেননি কোনোদিন!

সেই এডওয়ার্ডস-ই গত বৃহস্পতিবার রীতিমতো তাণ্ডব চালিয়ে ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন, সেটাও আবার টি-টোয়েন্টিতে। মাত্র ৮১ বলে ১৪ চার ২৩ ছক্কায় অপরাজিত ২২৯ রানের ইনিংস খেলেছেন এডওয়ার্ডস। স্ট্রাইকরেট ছিল চোখ কপালে তোলার মতো- ২৮২.৭১!

অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেড ক্রিকেট টুর্নামেন্ট টি-টোয়েন্টি ডিভিশন ওয়ান ক্লেঞ্জো গ্রুপ শিল্ডের চতুর্থ রাউন্ডের ম্যাচে উইলিয়ামস ল্যান্ডিং এসসির বিপক্ষে বিধ্বংসী এ ইনিংসটি খেলেছেন এডওয়ার্ডস। নেদারল্যান্ডস অধিনায়কের তাণ্ডবে ম্যাচে ১৮৬ রানের ব্যবধানে জয় পেয়েছে এডওয়ার্ডসের দল ভিক্টোরিয়া আলটোনা।

আগে ব্যাটিং করে এডওয়ার্ডসের অপরাজিত ২২৯ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ৩০৪ রান করেছেন আলটোনা। জবাবে উইলিয়ামস ল্যান্ডিংয়ের ইনিংস থামে ১১৮ রানে।

ল্যান্ডিংয়ের বিপক্ষে এমন মারকুটে ডাবল সেঞ্চুরির ইনিংস খেলার পরও এডওয়ার্ডসের নাম রেকর্ড বইয়ে ওঠেনি। কারণ, অস্ট্রেলিয়ার ফার্স্ট গ্রেডের এই টুর্নামেন্টকে স্বীকৃত টি-টোয়েন্টি হিসেবে বিবেচনা করা হয় না। সে কারণে ছেলেদের স্বীকৃত টি-টোয়েন্টিতে ক্রিস গেইলের অপরাজিত ১৭৫ রানের ইনিংসটিই এখনো সর্বোচ্চ হয়ে আছে। ২০১৩ সালে আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে ১৩ চার ও ১৭ ছক্কায় ১৭৫ রান করেছিলেন গেইল।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
লোডিং...

এলাকার খবর