৩৬ বছরের ইতিহাসে যা হয়নি, তা-ই করে দেখাল বাংলাদেশ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:১৮ পিএম

২৮৪ রানের লক্ষ্য, জিততে হলে গড়তে হবে রেকর্ড। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে কখনো এত বড় লক্ষ্য কেউই তাড়া করতে পারেনি। তবে আজ টুর্নামেন্টের ৩৬ বছরের ইতিহাসে প্রথমবার এত বড় লক্ষ্য ছুঁয়ে জয়ের রেকর্ড গড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে আফগানিস্তানের বিপক্ষে ২৮৪ রানের বিশাল লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতেছে বাংলাদেশ। ২০২৫ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আজিজুল হাকিম তামিমের দলের এমন জয়ে পেছনে পড়েছে ভারতের রেকর্ড। 

এর আগে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডটি ছিল ভারতের। ২০২১ সালে আফগানিস্তানের বিপক্ষেই ২৬০ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারতের যুবারা।  

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ওয়ানডেতে এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড। ২০২৩ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৩০৪ রানের লক্ষ্যে ৬ উইকেটে জিতেছিল তারা।

আফগানিস্তানের দেওয়া ২৮৪ রানের লক্ষ্যে নেমে বাংলাদেশের কাজটা সহজ করে দেন ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। এই দুজনের উদ্বোধনী জুটি ২৬.৪ ওভারে ১৫১ রান স্কোরবোর্ডে যোগ করে।

৬৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৬২ রান করে ২৭তম ওভারে ফিরে যান রিফাত। তবে সতীর্থ রিফাত ফিরে গেলেও নিজের স্বাভাবিক ক্রিকেট খেলে সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছিলেন জাওয়াদ। তবে সম্ভাবনা জাগিয়েও জাওয়াদ ৪ রানের আক্ষেপ নিয়ে ফেরেন এই ওপেনার।

৩১তম ওভারে বড় শট খেলতে গিয়ে রুহুল্লাহ আরবের বলে খাতির স্টানিকজাইয়ের দুর্দান্ত এক ক্যাচের শিকার হয়ে হতাশা নিয়ে ফেরেন এই ওপেনার। ১১২ বলে ৯৬ রান করার জাওয়াদের ইনিংসটিতে ছিল ৯টি চার ও ৬টি ছয়।

দুই ওপেনারের বিদায়ের পর তৃতীয় উইকেটে কালাম সিদ্দিকিকে নিয়ে দলকে এগিয়ে নেন অধিনায়ক আজিজুল হাকিম তামিম। এই দুজনের ব্যাটে ৩৮তম ওভারে বাংলাদেশ দুই শ রানের গন্ডি পার করে। জয় যখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল তখন দুই ওভারের মধ্যে (৪৩ ও ৪৫তম ওভার) ১৩ রানে দুজনের বিদায়ে চাপে পড়ে যায় বাংলাদেশের যুবারা।

শেষ দিকে এক ওভারে মোহাম্মদ আবদুল্লাহ ও সামিউন বাসিরের বিদায়ে আরও চাপে পড়ে বাংলাদেশ। তবে রিজান হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৭ বল আগেই ৩ উইকেট জয় নিশ্চিত করে বাংলাদেশ। 

এর আগে শিনোজাদার ৯৪ বলে ১০৩ রানের ইনিংসে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৮৩ রানের সংগ্রহ পায় আফগানিস্তান অনুর্ধ্ব-১৯।

সোমবার বাংলাদেশের গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ নেপালের বিপক্ষে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য। মানবতার কল্যাণ সব ধর্মেরই অন্যতম মূল শিক্ষা।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর