আইপিএল নিলামে একই চমক দুইবার - ৩০ লাখ থেকে দাম বেড়ে হলো ১৪ কোটি ২০ লাখ!

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম

আইপিএল নিলামে আজ দিনের শুরুতে ক্যামেরন গ্রিন ইতিহাস গড়ে সবচেয়ে বেশি দামী বিদেশি ক্রিকেটার হয়েছেন। ২৫ কোটি ২০ লাখ রূপিতে তাঁকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তবে গ্রিনকে ছাপিয়ে এবার আলোচনায় ভারতের অখ্যাত ক্রিকেটাররা। আজকের আইপিএল নিলাম অখ্যাত ক্রিকেটারদের কোটিপতি হওয়ার বড় মঞ্চ হয়ে দাঁড়িয়েছে।  

৩০ লাখ ভিত্তিমূল্যের দুই ক্রিকেটারকে ১৪ কোটি ২০ লাখ রূপিতে দলে টেনেছে চেন্নাই সুপার কিংস। যা নিয়ে রীতিমত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়েছে। 

শুরুটা আনক্যাপড খেলোয়াড় প্রশান্ত বীরকে দিয়ে। ২০ বছর বয়সী  প্রশান্তের ভিত্তি মূল্য ছিল ৩০ লাখ রুপি, তাঁকে  ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই।

উত্তর প্রদেশের এই স্পিনিং অলরাউন্ডারকে দলে নিতেই কেন এত আলোচনা? এই ক্রিকেটারের ঘরোয়া ক্রিকেটের পরিসংখ্যান তাঁর পক্ষেই কথা বলছে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৭ ম্যাচে ১৬৯ স্টাইক রেট ও ৩৭.৩৩ গড়ে ১১২ রান করেছেন। সেই সঙ্গে ৭ ম্যাচে বোলিংয়ে নিয়েছেন ৯ উইকেট। অনেকেই এই বাঁহাতি অলরাউন্ডার কে রবীন্দ্র জাদেজার যোগ্য উত্তরসূরি ভাবছেন!

প্রশান্ত বীর।

প্রশান্ত বীরকে দলে নেওয়ার পর আরেকটি চমক দেখিয়েছে চেন্নাই। ১৯ বছর বয়সী উইকেটকিপার ব্যাটসম্যান কার্তিক শর্মাকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। আনক্যাপড এই ক্রিকেটারকে দলে নিতেই তাঁকে নিয়েও আলোচনা শুরু হয়েছে। 

সৈয়দ মুশতাক আলী ট্রফিতে এখন পর্যন্ত ৫ ম্যাচে ১৬০ এর স্ট্রাইক রেটের ওপরে ব্যাট করে ১৩৩ রান করেছেন এই উইকেটকিপার। ১২ ম্যাচের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ধারাবাহিকভাবে এই ডানহাতি ব্যাটসম্যানের স্ট্রাইক রেট ১৬০-এর আশেপাশে ছিল।

কার্তিক শর্মা।

এই দুই ক্রিকেটারকে দল পাওয়ার আগে আলোচনার শুরুটা করেন আনক্যাপড ক্রিকেটার আকিব নবী। ভারতের জম্মু ও কাশ্মীরের হয়ে খেলা এই ডানহাতি পেসারকে ৮ কোটি ৪০ লাখ রুপিতে কিনেছে দিল্লি ক্যাপিটালস। 

মূলত এই পেসারকে দলে নেওয়ার পর থেকেই হইচই শুরু হয়ে যায়। ডানহাতি এই পেসার সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৭ ম্যাচে ৭.৪ ইকোনমি রেটে নিয়েছেন ১৫ উইকেট।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
কক্সবাজারের উখিয়ায় ইনানী মেরিন ড্রাইভ সড়কের পাটুয়ারটেক এলাকার একটি রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৬ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে ফায়ার সার্ভিস।
বাতাসে আদ্রতা বেড়েছে স্বাভাবিকের চেয়ে দশ ভাগ। দিন ও রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়তি। তাই অক্টোবরে এবার রাতে অসহনীয় গরম অনুভূত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নভেম্বরের শেষে শীত শুরু...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
লোডিং...

এলাকার খবর